Bihar Election 2025: 'দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব', বঙ্গে SIR-এর মাঝে ভয়ঙ্কর হুঁশিয়ারি অমিত শাহের

Bihar Election 2025: "আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,"দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

Bihar Election 2025: "আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,"দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee writes to amit shah,west bengal chief minister mamata banerje,mamata banerjee letter amit shah,mamata banerjee cyber crime,cybercrime,provocative social media content"

'দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব', বঙ্গে SIR-এর মাঝে ভয়ঙ্কর হুঁশিয়ারি অমিত শাহের

Bihar Election 2025: "আমাদের অনুপ্রবেশকারীদের ভোটের প্রয়োজন নেই, আমরা লক্ষপতি দিদির ভোটে জিতব,"দ্বিতীয় দফার ভোটের আগে রবিবার বিহারের সাসারামে এক নির্বাচনী জনসভা থেকে মহাজোটকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah)। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাজোট ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করে  কংগ্রেসের রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে তারা “অনুপ্রবেশকারীদের” ভোটব্যাঙ্কে পরিণত করার চেষ্টা করছেন। সভা থেকে তিনি বলেন, “আমরা অনুপ্রবেশকারীদের ভোট চাই না। আমরা সাসারামের যুবক ও লাখপতি  দিদির ভোট নিয়ে জয়লাভ করতে এসেছি।”

Advertisment

লালুকে নিশানা

অমিত শাহ এদিন আরও বলেন,“প্রথম দফার নির্বাচনে লালু-র দল নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে যে বিহারে এনডিএ সরকার গঠন করবে। তবে সাসারামের মানুষ—মনেই রাখবেন, সামান্যতম ভুল হলে জঙ্গলরাজ ফিরে আসবে। লণ্ঠনধারীদের বিহারে প্রবেশ করতে দেবেন না, অন্যথায় অগ্রগতিশীল বিহার আবারও জঙ্গলরাজের দ্বারা বিধ্বস্ত হবে।”

তিনি আরও কড়া ভাষায় ঘোষণা করেন, “কয়েকদিন আগে রাহুল ও তেজস্বী অনুপ্রবেশকারীদের রক্ষা করতে বেরিয়েছিলেন। অনুপ্রবেশকারীরা আমাদের যুবকদের চাকরি ছিনিয়ে নিচ্ছে, দরিদ্রদের রেশনের অংশ কেড়ে নিচ্ছে এবং দেশের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। আজ আমি সাসারামের মাটি থেকে বলছি—আমরা বিহার ও দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করব।”

Advertisment

সমাবেশে অমিত শাহ জানান, এনডিএ একটি ঐক্যবদ্ধ মহাজোট হিসেবে লড়াই করছে। তিনি বলেন, “আপনারা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ভোট দিয়েছেন, বিহারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। আগামী পাঁচ বছরে আমরা বিহারকে উন্নত রাজ্যে পরিণত করতে কাজ করব। একটি মহাজোট এনডিএ-র বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে বেশি লড়ছে; এনডিএ পঞ্চ পাণ্ডবের মতো ঐক্যবদ্ধ।”

স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন সিন্দুর ও সশস্ত্র অভিযানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, “কেন্দ্রে সনিয়া-মনমোহনের শাসনকালে সন্ত্রাসবাদীরা অবাধে দেশে ঢুকে পড়ত এবং নির্মম কাণ্ড সংঘটিত করত; কিন্তু প্রধানমন্ত্রী মোদীর শাসনে পরিস্থিতি বদলেছে। উরি ও পুলওয়ামা ঘটনার পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক ও বিমান অভিযানের মাধ্যমে জবাব দিয়েছি। অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানে প্রবেশ করে ২২ দিনের মধ্যে সন্ত্রাসবাদীদের নির্মূল করা হয়েছে; ভবিষ্যতেও সন্ত্রাসবাদীরা গুলি করলে আমরা যোগ্য জবাব দেব।”

কংগ্রেস ও আরজেডিকে কটাক্ষ তিনি করে বলেন, লালু-র বা সনিয়ার “কাউকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বানানোর” কোনো সুযোগ নেই—নীতীশ কুমারই পাটনার মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদীই দেশের প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, "মুখ্যমন্ত্রীর জন্য কোনও শূন্য পদ  নেই, তাই অনর্থক প্রচেষ্টা করে সময় নষ্ট করবেন না।”

আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?

২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত

 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?

মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়

amit shah