Amit Shah: “২০২৬-এ সরকার বদল অবশ্যম্ভাবী!” নারী নিরাপত্তা থেকে শিল্পায়ন, তৃণমূলকে তুলোধনা অমিত শাহের

Amit Shah Bengal visit: বঙ্গ সফরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের। দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন-শৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে বেনজির আক্রমণ।

Amit Shah Bengal visit: বঙ্গ সফরে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহের। দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন-শৃঙ্খলা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে বেনজির আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah Bengal visit,  Amit Shah attacks TMC  ,West Bengal politics,  Mamata Banerjee corruption allegations,  BJP West Bengal 2026 election  ,Infiltration issue in West Bengal  ,BJP vs TMC,  Amit Shah press conference Kolkata  ,West Bengal law and order,  BJP government in Bengal claim,অমিত শাহ বাংলা সফর,  তৃণমূলকে আক্রমণ অমিত শাহ,  মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি অভিযোগ,  পশ্চিমবঙ্গ রাজনীতি,  ২০২৬ বিধানসভা ভোট বাংলা  ,বিজেপি বনাম তৃণমূল,  বাংলায় অনুপ্রবেশ ইস্যু  ,অমিত শাহ সাংবাদিক বৈঠক,  পশ্চিমবঙ্গ আইন-শৃঙ্খলা,  বাংলায় বিজেপি সরকার

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Amit Shah attacks TMC: বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ “ভয় ও দুর্নীতির রাজ্যে” পরিণত হয়েছে এবং রাজ্য ক্রমশ অন্ধকারের দিকে এগোচ্ছে।

Advertisment

অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাঁর দাবি, অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের মানুষ আতঙ্কিত এবং সুশাসনের জন্য পরিবর্তন চাইছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলেও আশাবাদী শাহ।

আরও পড়ুন- Khaleda Zia Death News LIVE Updates: 'ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান অবিস্মরণীয়', খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তায় লিখলেন মোদী

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে এবং গরিব কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল সরকার বাধা দিচ্ছে এবং বিএসএফকে জমি দেয়নি।" তাঁর মতে, ২০২৬ সালের ভোট মূলত অনুপ্রবেশ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভোট হবে।

আরও পড়ুন-Khaleda Zia: ‘লজ্জা’ থেকে ‘সেই সব অন্ধকার’, খালেদা জিয়ার মৃত্যু কি ফেরাবে নিষিদ্ধ বইগুলোর স্বাধীনতা? প্রশ্ন তসলিমার

দুর্নীতি প্রসঙ্গে অমিত শাহ বলেন, "তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল-সহ বহু নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, “আপনারা বলছেন বাংলায় দুর্নীতি নেই?” তাঁর অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে পুরসভা, সব ক্ষেত্রেই দুর্নীতির ছায়া।

আরও পড়ুন-Khaleda Zia: স্বামীর হত্যার পর ক্ষমতার শীর্ষে খালেদা জিয়া, মৃত্যুদিনে ফিরে দেখা তাঁর অবিস্মরণীয় যাত্রা

মহিলাদের নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। আরজি কর, দুর্গাপুর মেডিক্যাল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, তৃণমূল সরকার বাংলার মানুষকে সুশাসন দিতে ব্যর্থ।

আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক

অর্থনৈতিক অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, "তৃণমূলের আমলে রাজ্য থেকে একের পর এক শিল্প সংস্থা চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে।" কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নেও রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে, ২০২৬ সালের বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবেই, এমনই দাবি করেন অমিত শাহ।

tmc kolkata news Mamata Banerjee amit shah Bengali News Today