মমতাকে হারানোর বিরাট মাস্টারপ্ল্যান, মোদীর সফরের পরই রাজ্যে অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের কয়েক দিনের মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আগামী ২৯ ডিসেম্বর থেকে দু’দিনের কলকাতা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের কয়েক দিনের মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আগামী ২৯ ডিসেম্বর থেকে দু’দিনের কলকাতা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee writes to amit shah,west bengal chief minister mamata banerje,mamata banerjee letter amit shah,mamata banerjee cyber crime,cybercrime,provocative social media content"

মমতাকে হারানোর বিরাট মাস্টারপ্ল্যান, মোদীর সফরের পরই রাজ্যে অমিত শাহ

প্রধানমন্ত্রী মোদীর পর এবার অমিত শাহের বাংলা সফর, বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণে বিজেপির  মাস্টারপ্ল্যান। 

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের কয়েক দিনের মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আগামী ২৯ ডিসেম্বর থেকে দু’দিনের কলকাতা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফরে  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশল চূড়ান্ত করাই মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপি সূত্রের খবর, ২৯ ডিসেম্বর  কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। এরপর ৩০ ও ৩১ ডিসেম্বর রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক অভ্যন্তরীণ বৈঠক করবেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম বাংলা সফর। বৈঠকে SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও অসন্তোষ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই খসড়া SIR তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের উদ্বেগ কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হবে। পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং দলের প্রচার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবেন অমিত শাহ।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে বঙ্গ বিজেপি একটি বাইক র‍্যালির আয়োজন করেছে। সূত্রের খবর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ মোট ১০টি সাংগঠনিক জেলা এই কর্মসূচিতে অংশ নিতে চলেছে । প্রতিটি জেলা থেকে প্রায় ৫০০টি বাইক আনার করার লক্ষ্য নেওয়া হয়েছে, ফলে মোট বাইকের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছতে পারে।

দলীয় সূত্র জানিয়েছে, গত ১১ বছরে অমিত শাহ পশ্চিমবঙ্গে যতবার এসেছেন, তা অন্য যে কোনও সিনিয়র বিজেপি নেতার তুলনায় বেশি। তবে এই প্রথমবার তাঁর কনভয়ের সঙ্গে বাইক র‍্যালির আয়োজন করা হচ্ছে। যেহেতু এই সফরে কোনও জনসভা নেই এবং পুরো বিষয়টি সাংগঠনিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ, তাই প্রস্তাবিত র‍্যালিটিকে নির্বাচনের আগে দলের শক্তি প্রদর্শনের কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে অমিত শাহ কতগুলি বৈঠক করবেন, কোথায় ও কখন করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। সেই কারণেই রাজ্য বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও কর্মসূচি প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, অমিত শাহের বাংলা সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “গত বিধানসভা নির্বাচনের সময় অমিত শাহ এসে ২০০-র বেশি আসন জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর কী ফল হয়েছিল, তা সবাই দেখেছেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন- আজ থেকে ট্রেন যাত্রা আরও ব্যয়বহুল, টিকিট বুক করার আগে জানুন পকেটে কতটা বাড়তি চাপ পড়বে?

আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা

আরও পড়ুন- West Bengal weather: মারকাটারি শীতে জমে 'বরফ' বাংলা! পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা 

আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস 

আরও পড়ুন-Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা 

bjp amit shah