/indian-express-bangla/media/media_files/2025/11/29/adhir-pc-2025-11-29-14-58-29.jpg)
Adhir Ranjan Chowdhury: অধীর রঞ্জন চৌধুরী।
Kolkata News Updates: এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, এক সময় তৃণমূল নেতৃত্ব দাবি করেছিল, বাংলার মাটিতে এসআইআর কার্যকর হতে দেওয়া হবে না এবং এসআইআর হলে ‘রক্তগঙ্গা বইবে’। অথচ এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। তাঁর দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠরা বুথে বুথে দলীয় লোকজন মোতায়েন করছে, যা দেখে মনে হচ্ছে কার্যত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
অধীর বাবু আরও অভিযোগ করেছেন, বহু ক্ষেত্রে বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁরা তৃণমূলের নেতা বা তাঁদের আত্মীয়-স্বজন এবং একই সঙ্গে সরকারি কর্মচারী। এর পরেও নতুন করে বুথে বুথে বিএলও নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীদের মতে, এতে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে অধীরের দাবি, নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশজুড়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোট প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। সেই কারণেই মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। এসআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে অধীর চৌধুরী দাবি করেন এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কার্যত ভোটের ময়দানে নেমে পড়েছে। মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা চলছে “আমরাই ছিলাম বলেই তোমাদের নাম তালিকায় উঠেছে।” তাঁর মতে, নির্বাচনের আগে এ এক নতুন ধরনের ‘ঢপবাজি’, যার সঙ্গে বাংলার মানুষ কোনওভাবেই একমত হতে পারে না।
সোমবার (২৯ ডিসেম্বর) ফের মেট্রো রেলে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। বিকেল ৫টা ৫৮ মিনিটে ময়দান স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ওই ব্যক্তিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়। দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। তবে কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এমন কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। সেকারণে প্রায়শই বিঘ্ন হচ্ছে মেট্রো চলাচল।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার ২৯ ডিসেম্বর তিন দিনের বঙ্গ সফরে আসছেন বলে রবিবার জানিয়েছেন বিজেপি। দলীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি বিজেপির রাজ্য কার্যালয়ে যাবেন।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
বিজেপির এক শীর্ষ রাজ্য নেতা জানান, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই শাহের এই সফর। রাজ্য কার্যালয়ে পৌঁছে অমিত শাহ দলের সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করবেন। এছাড়াও, ৩০ ডিসেম্বর কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর।
আরও পড়ুন- তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?
সফরকালে অমিত শাহ রাজ্যের বিভিন্ন স্তরের দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, তিনি আরএসএস-এর শীর্ষ কার্যকরী সদস্যদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে দলীয় সূত্রে খবর। একই সঙ্গে বিজেপির বিধায়ক, সাংসদ এবং কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলরদের সঙ্গেও আলাদা বৈঠক করার কথা রয়েছে তাঁর। যেখানে নির্বাচন সংক্রান্ত ইস্যু, এসআইআর প্রক্রিয়া এবং রাজ্যের তৃণমূল সরকারের নীতির বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এছাড়াও, অমিত শাহ কলকাতার প্রসিদ্ধ ইসকন মন্দিরে দর্শন ও পুজো দেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর, কলকাতায় বিজেপি কর্মীদের একটি বৃহৎ সম্মেলনে ভাষণ দেবেন অমিত শাহ। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করাই তাঁর মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। একই দিনে তিনি মহানগরের বিভিন্ন ঐতিহাসিক ও স্মরণীয় স্থানে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনে কেন চুপ প্রধানমন্ত্রী মোদী? অভিষেকের নিশানায় বিজেপি
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর ‘ওয়াই-প্লাস’ (Y-Plus) ক্যাটাগরির সশস্ত্র নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ)। সরকারি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সংস্থাগুলির প্রস্তুত করা হুমকি মূল্যায়ন রিপোর্টের ভিত্তিতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলমান এসআইআর-এর শুনানি পর্ব শুরু হয়েছে ২৭ ডিসেম্বর থেকে। এই পর্বে রাজ্যের প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির আওতায় আনা হয়েছে। সিইও-র দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, রাজ্য জুড়ে এই শুনানি প্রক্রিয়ায় মোট ২৯৪ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, ৩,২০০ জন সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, ৪,৬০০ জন মাইক্রো-অবজারভার এবং ৮০ হাজারেরও বেশি বুথ স্তরের আধিকারিক যুক্ত থাকবেন। সম্প্রতি নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ স্তরের কর্মীদের মধ্য থেকে মাইক্রো-অবজারভার নিয়োগ করেছে, যাঁদের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি রাখা।
আরও পড়ুন-এক কোটি পার! আধ্যাত্মিক পর্যটনের ইতিহাসে নজির গড়ল দীঘা, কারা হলেন 'কোটিতম' ভাগ্যবান পূন্যার্থী?
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
আরও পড়ুন-'পরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে', বাংলাদেশে চলমান হিংসা নিয়ে এবার গর্জে উঠলেন দিলীপ ঘোষ
- Dec 29, 2025 21:17 IST
West Bengal News Live Updates: অভিষেকের বিশেষ উদ্যোগ
সোমবার ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির ২৭তম দিনে বিষ্ণুপুর মডেল ক্যাম্প পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিশেষভাবে সক্ষম মানুষদের হুইলচেয়ার প্রদান করেন। পাশাপাশি মাদার টেরেসা, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ-সহ বাংলার বরেণ্য মনীষীদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শিবিরে উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন অভিষেক। তাঁর এই সফর ‘সেবাশ্রয় ২’ কর্মসূচির মাধ্যমে মানবিক সেবা ও সহানুভূতির বার্তাকেই আরও জোরালো করে
- Dec 29, 2025 18:24 IST
West Bengal News Live Updates: ফের মেট্রোয় ঝাঁপ, যান চলাচলে বিভ্রাট
West Bengal News Live Updates: সোমবার (২৯ ডিসেম্বর) ফের মেট্রো রেলে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। বিকেল ৫টা ৫৮ মিনিটে ময়দান স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ওই ব্যক্তিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কারণে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়। দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। তবে কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এমন কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। সেকারণে প্রায়শই বিঘ্ন হচ্ছে মেট্রো চলাচল।
- Dec 29, 2025 14:29 IST
West Bengal News Live Updates: সুকান্ত মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "মনুষ্য জন্ম একটি মহান পুরস্কার। আপনার কর্মদক্ষতা এবং কাজের ধরন অসাধারণ। সদর্থক চিন্তাভাবনার অধিকারী আপনি। এভাবেই মানুষের জন্য কাজ করে যান, এই কাজ আপনাকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। জন্মদিনে আপনাকে অনেক শুভেচ্ছা।" সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা বার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী।
- Dec 29, 2025 14:18 IST
WB News Live: LIC-এর অসাধারণ স্কিম আপনাকে 'রাজা' করবে
এলআইসি-র একটি জনপ্রিয় পেনশন প্ল্যান আবারও বিনিয়োগকারীদের নজর কেড়েছে। ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের (LIC) নিউ জীবন শান্তি (New Jeevan Shanti) স্কিমের মাধ্যমে অবসর-পরবর্তী জীবনে নিশ্চিত পেনশনের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয়, ফলে এতে কোনও ঝুঁকি নেই। এককালীন বিনিয়োগের মাধ্যমে আজীবন নির্দিষ্ট পেনশন পাওয়ার সুযোগ থাকায় এটি ঝুঁকিছাড়া বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
- Dec 29, 2025 14:17 IST
West Bengal News Live: নতুন রেকর্ডে হিন্দুস্তান কপার শেয়ার
দীর্ঘদিন ধরেই জোরালো কেনাবেচার মধ্যে রয়েছে হিন্দুস্তান কপার। সোমবার, ২৯ ডিসেম্বর টানা সপ্তম ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী হয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জে (NSE) সংস্থার শেয়ার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এদিন শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৫৪৫.৯৫ টাকা।
- Dec 29, 2025 14:17 IST
Kolkata News Live Updates: উন্নাও ধর্ষণ মামলায় বিরাট বিপাকে কুলদীপ সিং সেঙ্গার
উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার সোমবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন। ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করার যে নির্দেশ দিল্লি হাইকোর্ট দিয়েছিল, শীর্ষ আদালত সেই আদেশে আপাতত স্থগিতাদেশ জারি করেছে। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে।
- Dec 29, 2025 14:17 IST
Kolkata News Live: সময় ফুরোচ্ছে, আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন
প্যান কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল আয়কর দফতর। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যাবে বলে জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন আর্থিক লেনদেন ও কর সংক্রান্ত পরিষেবা ব্যবহার করা যাবে না।
- Dec 29, 2025 14:17 IST
West Bengal News Live Updates: দুটি হেলিকপ্টারের ভয়ঙ্কর সংঘর্ষ
মার্কিন আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। মৃত্যু পাইলটের। অন্যজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে এল ভয়াবহ ভিডিও। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রবিবার একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ নিউ জার্সির আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে একজন পাইলট ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় আবহাওয়া পরিষ্কার ছিল। ঘটনাটি নিউ জার্সির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে সকাল ১১:২৫ মিনিটে ঘটেছে। হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, বিমান দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়।
- Dec 29, 2025 14:17 IST
WB News Live: SIR শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক
হুগলিতে এসআইআর (SIR) শুনানি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী এসআইআর শুনানিতে বিএলএ-২ (Booth Level Agent-2) উপস্থিত থাকতে পারবেন না, এই নির্দেশিকা আগেই স্পষ্ট করে দিয়েছিল কমিশন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বিএলএ-২-দের শুনানিতে রাখার দাবিতে সরব হলেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তাঁর আপত্তির জেরেই একাধিক কেন্দ্রে এসআইআর শুনানি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
- Dec 29, 2025 14:16 IST
West Bengal News Live Updates: সমবায় ভোটে জয়ী বামেরা
নদিয়ার কালীগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল প্রার্থীরা খাতায় খুলতে পারলেন না। দীর্ঘদিন ধরে এই সমিতিতে নির্বাচন হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষমেষ সম্প্রতি এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয় এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়। নির্বাচনের ফলাফলে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা নটি আসনেই জয়ী হন।
- Dec 29, 2025 13:54 IST
WB News Live Updates: আরাবল্লী পাহাড় ও পর্বতমালা সংক্রান্ত মামলায় নতুন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আরাবল্লী পাহাড় ও পর্বতমালা সংক্রান্ত মামলায় নতুন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত সোমবার ঘোষণা করেছে, ২০ নভেম্বরের পূর্ববর্তী আদেশ স্থগিত রাখা হয়েছে। আদালত এক বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা পরিস্থিতি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। আদালত জানিয়েছে, ততক্ষণ পর্যন্ত আরাবল্লী অঞ্চলে নতুন খনিজ উত্তোলন নিষিদ্ধ থাকবে।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিটি গঠিত না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে প্রতিক্রিয়া জানাতে নোটিশ জারি করা হয়েছে।
- Dec 29, 2025 12:29 IST
WB News Live Updates: কোন দিনের আশঙ্কা প্রকাশ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর?
বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্যে সফর চালিয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করা পর্যন্ত তাঁর এই যাত্রা অব্যাহত থাকবে। সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কী ঘটছে, তা সারা বিশ্বই জানে।
- Dec 29, 2025 12:29 IST
Kolkata News Live: ২.৫০ লাখ পার রূপা
হঠাৎ করেই রেকর্ড গড়ল রূপার দাম। সোমবার দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রূপার দামে বিরাট লাফ লক্ষ্য করা যাচ্ছে। ২৯ ডিসেম্বর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ইতিহাসে প্রথমবারের মতো রূপার দাম প্রতি কেজিতে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই এই মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের উত্তেজনা বাড়িয়েছে। শুধু দেশীয় বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও রূপার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশ্ব বাজারে প্রথমবারের মতো রূপার দাম ৮০ ডলার প্রতি আউন্সের গণ্ডি ছাড়িয়ে যায়। এই আকস্মিক উত্থান রূপার বাজারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
- Dec 29, 2025 11:35 IST
WB News Live: রেলযাত্রীদের জন্য জরুরি খবর
রেললাইনে বাধার জেরে বড়সড় প্রভাব পড়ল ট্রেন চলাচলে। জোসিডি–ঝাঝা শাখার লাহাবন ও সিমুলতলা স্টেশনের মাঝের অংশে ট্র্যাকে বাধা সৃষ্টি হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি কিছু লোকাল ও মেমু ট্রেনের যাত্রাপথেও আনা হয়েছে পরিবর্তন।
- Dec 29, 2025 11:35 IST
West Bengal News Live Updates: বাংলাদেশে এবার বড় ঘোষণা বিএনপির
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ও আইনকে ঘিরে বিতর্ক আবারও তীব্র আকার ধারণ করেছে। নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ যখন উত্তপ্ত, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন যে 'কোরান ও সুন্নাহ'র বাইরে দেশে কোনও আইন প্রণয়ন করা হবে না। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
- Dec 29, 2025 11:13 IST
Kolkata News Live Updates: টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন!
অন্ধ্রপ্রদেশে টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন, দুটি বগি পুড়ে ছাই। একজন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে সোমবার রাত প্রায় ১টা ৩০ মিনিটে এলামানচিলি রেলস্টেশনের কাছে ট্রেনের প্যান্ট্রি কার সংলগ্ন বি–১ এবং এম–২ এসি কোচে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। সেই সময় বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আছন্ন ছিলেন।
- Dec 29, 2025 11:12 IST
Kolkata News Live: ২৫০ জন যাত্রী নিয়ে মেক্সিকোতে লাইনচ্যুত ট্রেন
দক্ষিণ মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে একটি বাঁকে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনি জানান, শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সরকারি সংস্থা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Dec 29, 2025 11:12 IST
West Bengal News Live Updates: 'বিস্ফোরক' দাবি BSF-এর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডে জড়িত দুই প্রধান সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং মেঘালয় পুলিশ রবিবার এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে ঢাকার এই দাবিতে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।
- Dec 29, 2025 11:12 IST
WB News Live: দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিশেষ করে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি। রবিবার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারের কাছে সতর্ক থাকার আহ্বান জানান।
- Dec 29, 2025 11:12 IST
WB News Live Updates: বুথে বুথে তৎপর তৃণমূল
আজ থেকেই রাজ্যের প্রতিটি SIR (Special Intensive Revision) শুনানি কেন্দ্রের বাইরে সহায়তা শিবির চালু করল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংক্রান্ত SIR শুনানিতে যাঁরা অংশ নিতে আসবেন, তাঁদের সবরকম সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই শিবিরগুলি খোলা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। শুনানিতে আসা সাধারণ মানুষ যাতে কোনও রকম হয়রানির শিকার না হন বা প্রক্রিয়া বুঝতে অসুবিধায় না পড়েন, সেদিকেই বিশেষ নজর রাখা হবে এই শিবিরগুলিতে।
- Dec 29, 2025 11:12 IST
West Bengal News Live: বাংলাদেশে তোলপাড়!
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, ভোরবেলা আগুনে সাহা পরিবারের অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
- Dec 29, 2025 09:33 IST
Kolkata News Live: শীতের সুনামিতে কাঁপছে বাংলা
হাড় কাঁপানো শীতে কার্যত জবুথবু অবস্থা গোটা বাংলার। শীতের দাপটে কাঁপছে শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়। এরই মধ্যে বর্ষবরণের মুখে বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টি এবং সঙ্গে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন বছরের শুরুটা পাহাড়ে আরও ঠান্ডা ও প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েই হতে চলেছে।
- Dec 29, 2025 09:32 IST
Kolkata News Live Updates: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের
পশ্চিমবঙ্গে ফের একজন ব্লক লেভেল অফিসার (BLO)-এর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাঁকুড়া জেলার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের রাজাকাটা এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে প্রধান শিক্ষক হরধন মণ্ডলের দেহ। তিনি ওই এলাকার নিযুক্ত BLO হিসেবেও দায়িত্বে ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করেছেন তিনি। এই ঘটনায় ফের BLO-দের উপর চাপ নিয়ে প্রশ্ন উঠছে।
- Dec 29, 2025 09:32 IST
WB News Live Updates: পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক
জনতা উন্নয়ন পার্টি (JUP)-র সুপ্রিমো তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে রবিবার (২৮ ডিসেম্বর, ২০২৫) আটক করে পুলিশ। অভিযোগ, নিজের বাড়িতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তিনি। মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
- Dec 29, 2025 09:32 IST
West Bengal News Live Updates: ভুয়ো ‘ইনস্ট্যান্ট লোন'-এ মমতার ছবি
ভুয়ো ‘ইনস্ট্যান্ট লোন’ বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা সামনে আসতেই জনসাধারণকে সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট ভাইরাল হওয়ায় পুলিশ স্পষ্ট জানিয়েছে, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফে কোনও ঋণ প্রকল্প ঘোষণা, অনুমোদন বা সমর্থন করা হয়নি। এ ধরনের বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us