/indian-express-bangla/media/media_files/2026/01/31/amit-shah-2026-01-31-13-43-31.jpg)
"বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা", বাঙালি মন টানতে মরিয়া শাহ
আনন্দপুরে মোমো কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় মমতা সরকারকে তুলোধোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার ব্যারাকপুরে কর্মীসভা থেকে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, "২০২৬ সালে তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাবে"।
আনন্দপুরের মোমো কারখানার অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতাকে নিশানা করে শাহ বলেন, "গোডাউনের দরজা কেন তালা বন্ধ ছিল"? মোমো কারখানায় কার টাকা বিনিয়োগ করা হয়েছে সেই প্রশ্নও তোলেন তিনি। "বিজেপি ৫০ শতাংশ বেশি ভোট পেয়ে বাংলায় সরকার গড়বে"এমনটাই দাবি বিজেপির সেকেন্ড ইন কমান্ডের।
আরও পড়ুন- আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?
মোমো কারখানার অগ্নিকাণ্ডকে তৃণমূল সরকারের দুর্নীতির ফল হিসেবে উল্লেখ করে শাহ বলেন, “এটি কোনো দুর্ঘটনা নয়, মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতির ফল।” তিনি অভিযোগ করেন, "অগ্নিকাণ্ডে কারখানা দরজায় তালা লাগানো ছিল, লোকেরা ভিতরে আটকে মারা গেছে এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে"।
এদিনের থেকে অমিত শাহ বলেন, "বাংলায় মহিলাদের কোন সুরক্ষা নেই। বাংলার মানুষ সিন্ডিকেটে নাজেহাল। এসএসসি দুর্নীতি, পুর দুর্নীতি, আবাস দুর্নীতি সহ মমতা সরকারের আমলে রাজ্য দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে"।
বাংলায় হাজার কোটির দুর্নীতি হয়েছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা করে অমিত শাহ এদিন বলেন," "অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাঙ্ক। তৃণমূল আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে । তৃণমূলকে উপড়ে ফেলতেই হবে। পার্থ চট্টোপাধ্যায় থেকে থেকে শুরু করে কুণাল ঘোষ তৃণমূল সরকারের নেতা-মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খেটেছেন"।
"দেশের ২১ রাজ্যে ক্ষমতা দখল করার পর এবার ২২ তম রাজ্য হিসাবে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি", এমনই দাবি করেন অমিত শাহ। "ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন ছানি ফেলেছে মমতার চোখে" বলেও এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
মতুয়া ও নমশূদ্র সমাজকে আশ্বস্ত করে অমিত শাহ বলেন, আপনাদের ভয়ের কোন কারণ নেই। শাহ বলেন, ‘‘মা-মাটি-মানুষ বলে ক্ষমতায় এসেছিল মমতার সরকার। আর এখানেই মহিলাদের নিরাপত্তা নেই। মাটি অনুপ্রবেশকারীরা হজম করেছে। মানুষ সিন্ডিকেট নিয়ে বিপর্যস্ত। তিনটির রক্ষা করতে হলে বিজেপির সরকার গড়তে হবে।’’
ব্যারাকপুরে বিজেপি কর্মী সভায় ভাষণ দেওয়ার সময় তিনি আরও বলেন, “মমতা ব্যানার্জি এবং তাঁর সরকার সংসদে ‘বন্দে মাতরম’–চর্চার বিরোধিতা করছেন। বন্দে মাতরমের বিরোধীতা মানে বাঙালি আবেগকে অসম্মান, বাঙালি অস্মিতাকে আঘাত করা"।
তিনি বলেন, “মমতার আমলে বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছড়িয়ে পড়েছে, হাজার কোটি টাকা দুর্নীতির ঘটনা ঘটেছে এবং মহিলাদের নিরাপত্তা নেই। বাংলার মানুষ সিন্ডিকেটে নাজেহাল।”
শাহ আরও বলেন, “২০২৬ হলো তৃণমূল সরকারের বিদায়ের বছর"। শাহ আনন্দপুর অগ্নিকাণ্ডের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বলেন, “যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জেলহাজতে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নয়, প্রমাণিত রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতা।”
আরও পড়ুন- 'মাধ্যমিক পরীক্ষা বানচাল করার ষড়যন্ত্র', কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রাত্য'র


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us