"দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসাবেই..." ইসকনের কর্মকাণ্ডকে কুর্নিশ অমিত শাহের

বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসে নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইসকনের সদর দপ্তর পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বঙ্গ সফর। এদিন বিজেপির তরফে কোনও রাজনৈতিক সমাবেশ না থাকলেও রাজ্যের রাজনৈতিক মহলে এই সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসে নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইসকনের সদর দপ্তর পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বঙ্গ সফর। এদিন বিজেপির তরফে কোনও রাজনৈতিক সমাবেশ না থাকলেও রাজ্যের রাজনৈতিক মহলে এই সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah ISKCON visit, Mayapur ISKCON headquarters, Sanatan Dharma speech, Amit Shah Mayapur February 18 2026, Bhaktisiddhanta Saraswati Thakur 152nd birth anniversary, Bhaktivedanta Prabhupada, Chaitanya Mahaprabhu devotee statement, ISKCON relief work, ISKCON social welfare activities, Nadia district West Bengal news, Amit Shah Bengal visit 2026, Bhagavad Gita global message, BJP leader Amit Shah speech, ISKCON humanitarian work India

"দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসাবেই ইসকনে এসেছি"

বুধবার পশ্চিমবঙ্গ সফরে এসে নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইসকনের সদর দপ্তর পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বঙ্গ সফর। এদিন বিজেপির তরফে কোনও রাজনৈতিক সমাবেশ না থাকলেও রাজ্যের রাজনৈতিক মহলে এই সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisment

আরও পড়ুন-ভোটের মুখে কৃষ্ণনাম! আজ মায়াপুরে অমিত শাহের হাইভোল্টেজ সফরে নজর রাজনৈতিক মহলের 

বুধবার সকালে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেন। এরপর সড়কপথে মায়াপুরে পৌঁছে ইসকন-এর সদর দপ্তরে যান এবং নির্ধারিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Advertisment

মায়াপুরের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ স্পষ্ট করেন, তিনি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত হিসেবে তিনি ইসকনে এসেছেন। দীর্ঘদিন ধরেই তাঁর মায়াপুরে আসার ইচ্ছা ছিল বলেও জানান তিনি, তবে ব্যস্ততা ও বিভিন্ন কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। শাহ বলেন, ইসকন বিশ্বমঞ্চে সনাতন ধর্মের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভগবদ্গীতার শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংগঠনের অবদান উল্লেখযোগ্য বলেও তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনযাপনের পথপ্রদর্শক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে বা বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতে ভগবদ্গীতা উপহার দেন। এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি মাতুয়া সম্প্রদায়ের সামাজিক অবদানের কথাও স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-JEE Main 2026: রুটিন মেনে লড়াই আর অদম্য জেদ, জয়েন্টের শিখরে পৌঁছে সাফল্যের নয়া সংজ্ঞা লিখলেন কুন্তল  

ইসকনের মানবিক পরিষেবা নিয়েও প্রশংসা করেন অমিত শাহ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্য, খাদ্য বিতরণ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সহায়তা সব ক্ষেত্রেই ইসকন সক্রিয় ভূমিকা পালন করে আসছে। যুব সমাজকে ভারতীয় উৎসব ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকেও তিনি ইতিবাচক উদ্যোগ বলে অভিহিত করেন।

আরও পড়ুন-খেলার ছলে মহাবিপদ! ক্যানিংয়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪ শিশু, যন্ত্রণায় পুকুরে ঝাঁপ!  

অন্যদিকে, রাজ্যে বিজেপি আগামী মার্চ মাসে ছয়টি ‘পরিবর্তন যাত্রা’ আয়োজনের পরিকল্পনা নিয়েছে। রাজ্যকে ছয়টি জোনে ভাগ করে প্রতিটি জোনে পৃথক যাত্রা হবে। এই যাত্রাগুলির নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, লকেট  চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় নেতৃত্ব এই যাত্রার সূচনা করবেন এবং কলকাতায় প্রধানমন্ত্রীর একটি বৃহৎ জনসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, আজ বিশ্বজুড়ে ইসকনের বিস্তার সেই সাধনারই ফল। ইসকন শুধু সনাতন ধর্ম প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং দুর্যোগকালে ত্রাণ, খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। সংগঠনের প্রকাশিত ভগবদ্ গীতা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়েছে এবং বিভিন্ন ভারতীয় উৎসবের মাধ্যমে যুব সমাজকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হচ্ছে বলেও জানান।

আরও পড়ুন- প্রকাশ্যে মাংস বিক্রিতে জারি নিষেধাজ্ঞা, বিজেপির বড় সিদ্ধান্ত, গর্জে উঠলেন মমতা

ISKCON amit shah