/indian-express-bangla/media/media_files/2025/04/23/AxLBfLlQSLpFG1qr1lIR.jpg)
নকশালবাদ নির্মূলে ডেডলাইন বেঁধে দিলেন শাহ ।
"লাল সালাম" স্লোগানের পরিবর্তে "ভারত মাতা কি জয়", নকশালবাদ নির্মূলে ডেডলাইন বেঁধে দিল শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছেন, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশের সব স্থান থেকে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তিনি উল্লেখ করেন, নকশালবাদের জন্য দেশের কোন কোন মানুষ উপকৃত হন নি। শুধুমাত্র শান্তি ও উন্নয়নই এই অঞ্চলের জন্য স্থায়ী সমাধান আনতে পারে।
অমিত শাহ বলেন, "এক সময় যেখানে গুলির শব্দ শোনা যেত, এখন সেখানে স্কুলের ঘণ্টা বাজছে। যেখানে উন্নয়নের স্বপ্ন মানুষ দেখতে ভয় পেত, সেখানে এখন রাস্তা, রেলপথ ও মহাসড়ক নির্মিত হচ্ছে"। অমিত শাহ আরও বলেন, গত দুই বছরে দুই হাজারের বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে এবং এই অভিযানে আদিবাসী সম্প্রদায়ের নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শাহ বলেন,"তারা ভয়ের পরিবর্তে আশা, বিভাজনের পরিবর্তে ঐক্য, ধ্বংসের পরিবর্তে উন্নয়নকে বেছে নিয়েছে। এটি প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারত এবং উন্নত বাস্তারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনও অস্ত্র হাতে রাখছে, তাদের মূলধারায় ফেরার আহ্বান জানাচ্ছি। নিজেদের এবং পরিবারের কল্যাণের জন্য পুনর্বাসন নীতির সুবিধা গ্রহণ করুন এবং উন্নত সমাজ গঠনে অংশ নিন। তিনি দৃঢ়তার সাথে আশ্বস্ত করেন যে, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশ নকশালবাদ মুক্ত হবে।
আরও পড়ুন- বিরাট হুঙ্কারে বিশ্ব কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প
খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি
বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us