/indian-express-bangla/media/media_files/2024/12/18/GM9rXRCU4wfyIQv4hCxo.jpg)
মোদীর বঙ্গ সফরের পর এবার অমিত শাহের বাংলা সফর
প্রধানমন্ত্রী মোদীর বঙ্গ সফরের পর এবার অমিত শাহের বাংলা সফর, বিধানসভা নির্বাচনের রণ কৌশল নির্ধারণে বিজেপির মাস্টারপ্ল্যান।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে দু’দিনের কলকাতা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশল চূড়ান্ত করাই মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গেছে। তার আগেই বিজেপির রাজ্য সভার সাংসদ SIR ইস্যুতে সরাসরি কেন্দ্রের সমালোচনা করেছেন।
বিজেপি সূত্রের খবর, ২৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। এরপর ৩০ ও ৩১ ডিসেম্বর রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক অভ্যন্তরীণ বৈঠক করবেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম বাংলা সফর। বৈঠকে SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও অসন্তোষ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই খসড়া SIR তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের উদ্বেগ কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হবে। পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং দলের প্রচার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবেন অমিত শাহ।
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে বঙ্গ বিজেপি একটি বাইক র্যালির আয়োজন করেছে। সূত্রের খবর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ মোট ১০টি সাংগঠনিক জেলা এই কর্মসূচিতে অংশ নিতে চলেছে । প্রতিটি জেলা থেকে প্রায় ৫০০টি বাইক আনার করার লক্ষ্য নেওয়া হয়েছে, ফলে মোট বাইকের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছতে পারে।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
দলীয় সূত্র জানিয়েছে, গত ১১ বছরে অমিত শাহ পশ্চিমবঙ্গে যতবার এসেছেন, তা অন্য যে কোনও সিনিয়র বিজেপি নেতার তুলনায় বেশি। তবে এই প্রথমবার তাঁর কনভয়ের সঙ্গে বাইক র্যালির আয়োজন করা হচ্ছে। যেহেতু এই সফরে কোনও জনসভা নেই এবং পুরো বিষয়টি সাংগঠনিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ, তাই প্রস্তাবিত র্যালিটিকে নির্বাচনের আগে দলের শক্তি প্রদর্শনের কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে অমিত শাহ কতগুলি বৈঠক করবেন, কোথায় ও কখন করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। সেই কারণেই রাজ্য বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও কর্মসূচি প্রকাশ করা হয়নি।
এদিকে অমিত শাহের বঙ্গ সফরের আগেই SIR নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। শনিবার সিতাইয়ে একটি সভায় তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে,তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই তো বাংলাদেশি।” ভোটার তালিকায় নাম না উঠলে ‘ফ্রিজ’ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মিলবে না সরকারি কোনও সুবিধা পাওয়া যাবে না"।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us