মমতার দিল্লি যাওয়ার ঘোষণার মাঝেই রাজ্যে আসছেন শাহ, ভোটে লড়াইয়ের 'নীলনকশা' প্রস্তুত বিজেপির?

চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন বিজেপি সেকেন্ড ইন কমান্ড।

চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন বিজেপি সেকেন্ড ইন কমান্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah Bengal visit, West Bengal Assembly elections 2026, BJP two-thirds majority claim, Mamata Banerjee government criticism, TMC response Amit Shah, Bratya Basu statement, women safety issue Bengal, BJP vs TMC politics, Shah Kolkata press conference, Bengal political news

অমিত শাহ

চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, মাসের শেষ দিকে দু’দিনের সফরে বঙ্গ সফরে আসছেন বিজেপি সেকেন্ড ইন কমান্ড। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisment

আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি  

রাজ্য বিজেপির এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। ওই দিনই তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি, সাংগঠনিক পরিকাঠামো  এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, ৩১ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি জনসভায় ভাষণ দেবেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং সেখানে হিন্দিভাষী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। ওই সভা থেকেই বিজেপির নির্বাচনী বার্তা তুলে ধরবেন অমিত শাহ বলে দলীয় সূত্রের দাবি।

আরও পড়ুন- কাকার ছায়া বনাম নিজের সাম্রাজ্য: অজিত পওয়ারের ৩৫ বছরের রাজনৈতিক সফরের মর্মান্তিক ইতি  

রাজ্য বিজেপি সূত্র আরও জানিয়েছে, ৩১ জানুয়ারি সন্ধ্যাতেই অমিত শাহ দিল্লিতে ফিরে যাবেন। তবে এই স্বল্প সফরেই তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দেবেন বলে আশা করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একই মাসে পরপর প্রধানমন্ত্রীর সফর, বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের রাজ্য সফর এবং এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসা সব মিলিয়ে স্পষ্ট, বিধানসভা নির্বাচনকে বিজেপি এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

চলতি মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ জানুয়ারি মালদা জেলায় এবং ১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে দু’টি রাজনৈতিক সভা করেন। পাশাপাশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বর্তমানে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন। বুধবার তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি জনসভায় ভাষণ দেন।

আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির  

উল্লেখ্য, গত মাসেও পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। তবে সেই সময় তিনি কোনও জনসভা বা রোড শো করেননি। মূলত দলের অভ্যন্তরীণ সাংগঠনিক বৈঠকেই জোর দিয়েছিলেন তিনি। সেই সফরে তাঁর একমাত্র প্রকাশ্য কর্মসূচি ছিল একটি সাংবাদিক সম্মেলন।

তবে মাসের শেষের এই সফরে প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকের পাশাপাশি জনসভাও রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রচারে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল

amit shah