/indian-express-bangla/media/media_files/2025/04/21/Gs9XMVCJWvIISL3EPbep.jpg)
Amrit Bharat train: অমৃত ভারত ট্রেন। Photograph: (ফাইল ছবি)
নতুন বছরের শুরুতেই রেলযাত্রার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেলওয়ে। সাশ্রয়ী মূল্যে আরামদায়ক ও আধুনিক যাত্রা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ ও অসম থেকে মোট নয়টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে।
West Bengal weather: মাঘের শুরুতেই ফের তাণ্ডব দেখাবে শীত! হুড়মুড়িয়ে নামবে পারদ, কাঁপবে গোটা বাংলা
রেল সূত্রে খবর, এই নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি বাংলা ও অসমকে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যের সঙ্গে যুক্ত করবে। পাশাপাশি দক্ষিণ ভারতের কর্ণাটক ও তামিলনাড়ু এবং পশ্চিম ভারতের মহারাষ্ট্রের সঙ্গেও সরাসরি রেল যোগাযোগ গড়ে তুলবে এই রুটগুলি। ফলে দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের জন্য ভ্রমণ আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
রেল মন্ত্রকের দাবি, প্রতিদিনের প্রয়োজনে ট্রেনের ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের যাত্রা ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে ভারতীয় রেল। একসময় যে স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা শুধুমাত্র প্রিমিয়াম বা বিলাসবহুল ট্রেনে সীমাবদ্ধ ছিল, এখন সেই অভিজ্ঞতা সাধারণ যাত্রীদের কাছেও পৌঁছে দেওয়াই রেলের মূল লক্ষ্য। আধুনিক ও যাত্রীবান্ধব পরিষেবার মাধ্যমে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং আরামদায়ক যাত্রাকে সর্বসাধারণের নাগালে আনা হচ্ছে।
রেল মন্ত্রক জানিয়েছে, নতুন এই অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবাগুলি মূলত অসম, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে চলবে। উৎসবের মরশুম বা কাজের প্রয়োজনে যাত্রীচাপ বেড়ে গেলে তা সামাল দিতেই এই ট্রেনগুলির পরিকল্পনা করা হয়েছে। চাকরি, পড়াশোনা কিংবা পারিবারিক কারণে দূরপাল্লার যাত্রা করা যাত্রীদের জন্য এই ট্রেনগুলি নির্ভরযোগ্য, আরামদায়ক এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে।
Madhyamik 2026: মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে চাইলে পড়ুন এই সাজেশন
যাত্রী পরিষেবার দিক থেকেও অমৃত ভারত এক্সপ্রেসে থাকছে একাধিক আধুনিক সুবিধা। এর মধ্যে রয়েছে ভাঁজযোগ্য স্ন্যাক টেবিল, মোবাইল ও পানীয়ের বোতল রাখার হোল্ডার, আরামদায়ক আসন ও বার্থ, ইলেকট্রো-নিউম্যাটিক ফ্লাশিং-সহ আধুনিক টয়লেট, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা সুবিধা। পাশাপাশি দ্রুত চার্জিং পয়েন্ট ও প্যান্ট্রি কার দীর্ঘ দূরত্বের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
নতুন যে নয়টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে অসম থেকে একটি ট্রেন চলবে গুয়াহাটি থেকে হরিয়াণার রোহতক পর্যন্ত এবং অন্যটি ডিব্রুগড় থেকে লখনউ পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে চালু হতে চলা ট্রেনগুলির মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি–নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার–বেঙ্গালুরু, আলিপুরদুয়ার–পানভেল, বালুরঘাট–বেঙ্গালুরু, রাধিকাপুর–বেঙ্গালুরু, সাঁতরাগাছি (কলকাতা)–তাম্বরম, হাওড়া–আনন্দ বিহার (দিল্লি) এবং শিয়ালদহ–বারাণসী রুট।
Murshidabad News: ভিন রাজ্যে নির্যাতনের মুখে, বাংলার মাটিতে জেগে উঠল মানবিকতার আলো
রেল সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে, সেই কারণেই অমৃত ভারত ট্রেনের সংখ্যা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট জোনাল রেলওয়ে প্রতিটি পরিষেবার ভাড়া ঘোষণা করবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটমুখী পশ্চিমবঙ্গ থেকে একসঙ্গে এতগুলি আধুনিক ট্রেন চালুর সিদ্ধান্ত রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ গুরুত্ব দেওয়ারই ইঙ্গিত বহন করছে।
সার্বিকভাবে, সাধারণ যাত্রীর প্রয়োজন ও চাহিদাকে সামনে রেখেই অমৃত ভারত এক্সপ্রেসের নকশা ও পরিষেবা তৈরি করা হয়েছে। এই ট্রেনগুলি প্রমাণ করছে যে আধুনিক প্রযুক্তি, উন্নত সুযোগ-সুবিধা ও নির্ভরযোগ্য পরিষেবা সাশ্রয়ী মূল্যে প্রদান করাও সম্ভব।
আরও পড়ুন- আগুন দাম সোনার, ২লাখ ৭৫ হাজার পেরলো রূপা, কবে মিলবে মুক্তি? কেন হুহু করে বাড়ছে দর?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us