নৃশংস হামলা, শাবল দিয়ে মাথা থেঁতলে খুন, বাংলাদেশে ফের হিন্দু খুনে চরম চাঞ্চল্য, উত্তাল পরিস্থিতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি ওই এলাকায় একটি হোটেল চালাতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি ওই এলাকায় একটি হোটেল চালাতেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Hindu killing, Gazipur Hindu businessman murder, Liton Chandra Ghosh killed, Kaliganj violence Bangladesh, Rajbari Ripon Saha death, attacks on Hindus in Bangladesh, minority violence Bangladesh, Bangladesh communal violence, Hindu family mourning, Bangladesh crime news

লিটন চন্দ্র ঘোষ

বাংলাদেশে ফের হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য ছড়ালো। কিশোর এক কর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক হিন্দু দোকানদার। শনিবার বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লিটন চন্দ্র ঘোষ (৫৫)। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি ওই এলাকায় একটি হোটেল চালাতেন।

Advertisment

আরও পড়ুন-এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ মাসুম মিয়া (২৮) নামে এক যুবক মিষ্টির দোকানে ঢুকে ১৭ বছরের কর্মী অনন্ত দাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি থেকে সেই ঝামেলা  হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। কিশোর ওই কর্মীকে রক্ষা করতে এবং পরিস্থিতি শান্ত করতে দোকানের মালিক লিটন ঘোষ এগিয়ে গেলে তাঁর উপরও চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, হামলার সময় লিটনের মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তিন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। কালীগঞ্জ থানার ওসি মহম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং খুনের ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এটি টানা দুদিনের মধ্যে বাংলাদেশে দ্বিতীয় হিন্দু হত্যার ঘটনা। এর আগের দিন শুক্রবার ৩০ বছর বয়সি রিপন সাহা নামে এক হিন্দু যুবকের মৃত্যু হয়। তিনি একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। অভিযোগ, জ্বালানির দাম না দিয়ে পালাতে চাওয়া একটি এসইউভি গাড়ি আটকাতে গেলে চালক তাঁকে পিষে দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন-কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক?  

পরপর এই ঘটনাগুলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ২০২২ সালের জনগণনা অনুযায়ী, বাংলাদেশে হিন্দু জনসংখ্যা প্রায় ১ কোটি ৩১ লক্ষ, যা মোট জনসংখ্যার প্রায় ৭.৯৫ শতাংশ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে, আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের ভয় দেখানোর উদ্দেশ্যেই হামলার ঘটনা বাড়ছে।

এদিকে, ভারতও এই ঘটনাগুলিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর ধারাবাহিক হামলার বিষয়টি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে, বাংলাদেশ সরকার এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

আরও পড়ুন- বিরাট খবর! চারধাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল প্রশাসন

Hindu Bangladesh