/indian-express-bangla/media/media_files/2025/06/18/High court-a2e77e2c.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
RG Kar Hospital: চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবেই বহাল রাখতে হবে— এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আগের নির্দেশই বহাল রাখেন। একইসঙ্গে অনিকেত মাহাতোর স্থানান্তর সংক্রান্ত মামলাও খারিজ করে দেন তাঁরা।
চিকিৎসক অনিকেত মাহাতো আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু নিজের পছন্দের জায়গায় পোস্টিং না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল, রাজ্যের সেই সিদ্ধান্ত আইনগতভাবে ত্রুটিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালত, রাজ্যের সিদ্ধান্তকে “ত্রুটিযুক্ত” বলে ঘোষণা করেন এবং নির্দেশ দেন, অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালেই সিনিয়র রেসিডেন্ট পদে বহাল রাখতে হবে। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ডিভিশন বেঞ্চে যায়।
আরও পড়ুন-same-sex marriage: সুন্দরবনের বুকে এক অন্যরকম ভালোবাসার কাহিনি — বিবাহবন্ধনে আবদ্ধ রিয়া ও রাখি
ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখার পাশাপাশি জানিয়েছে, রাজ্য সরকারের স্থানান্তর সিদ্ধান্তে প্রক্রিয়াগত ত্রুটি ছিল এবং সেটি যুক্তিসঙ্গত নয়। তাই অনিকেত মাহাতোর বর্তমান পদ ও অবস্থান বহাল থাকবে।
অনিকেত মাহাতো আর জি কর আন্দোলনের সময় থেকেই চিকিৎসক সমাজে পরিচিত মুখ। তাঁর এই আইনি লড়াইকে অনেকেই “চিকিৎসক অধিকারের জয়” বলে আখ্যা দিচ্ছেন। আদালতের রায়ে আর জি করের চিকিৎসক মহলে স্বস্তি নেমেছে। রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রথম থেকেই অনিকেতের পাশে দাঁড়িয়েছে। তারা প্রথম থেকেই বদলির নীতি নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে আসছে।
আরও পড়ুন-SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই রায় রাজ্যের মেডিক্যাল প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যদিকে, চিকিৎসকদের একাংশ মনে করছেন, আদালতের এই নির্দেশ চিকিৎসকদের প্রতি প্রশাসনিক মনোভাবের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us