Supreme Court: চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে চক্রান্ত? সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের!

Aniket Mahato: চিকিৎসক অনিকেত মাহাতোর বড় স্বস্তি। আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিকিৎসক অনিকেত। তাঁর অভিযোগ, মেধাকে অগ্রাহ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে অন্যত্র পোস্টিং দেওয়ার চেষ্টা হচ্ছিল।

Aniket Mahato: চিকিৎসক অনিকেত মাহাতোর বড় স্বস্তি। আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ চিকিৎসক অনিকেত। তাঁর অভিযোগ, মেধাকে অগ্রাহ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে অন্যত্র পোস্টিং দেওয়ার চেষ্টা হচ্ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news live,  Kolkata news today  ,Live updates 12 January 2026  ,West Bengal breaking news,  Kolkata latest news,  Bengal news today  ,West Bengal headlines  ,Kolkata live update,  Ipac ed raid, ed ,supreme court, Today news West Bengal  ,Bengal current affairs,পশ্চিমবঙ্গ আজকের খবর , কলকাতা লাইভ আপডেট  ,১২ জানুয়ারি ২০২৬ সংবাদ  ,পশ্চিমবঙ্গ ব্রেকিং নিউজ  ,আজকের কলকাতা খবর,  বাংলার সর্বশেষ সংবাদ,  রাজ্যের খবর লাইভ  ,কলকাতা টপ নিউজ  ,আজকের বাংলা সংবাদ , পশ্চিমবঙ্গ লাইভ নিউজ

Supreme Court: সুপ্রিম কোর্ট।

আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো সুপ্রিম কোর্টে পেলেন বড় আইনি স্বস্তি। রাজ্য সরকারের দায়ের করা বিশেষ লিভ পিটিশন খারিজ করে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনিকেত মাহাতোর পোস্টিং রায়গঞ্জ নয়, কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালেই দিতে হবে।

Advertisment

উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনিকেতকে সরিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ভবন। কিন্তু সেই সিদ্ধান্তকে অনিকেত মাহাতো শুরু থেকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, যোগ্যতা ও র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে কলকাতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। অনিকেতের র‍্যাঙ্ক ২৪ হওয়া সত্ত্বেও তাঁকে রায়গঞ্জে পাঠানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন- 'এটা বাংলা উত্তর প্রদেশ নয়', ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় গর্জে উঠলেন মমতা

চিকিৎসকের দাবি, আর জি কর মেডিকেল কলেজে এনেস্থেশিয়া বিভাগে চারটি শূন্যপদ রয়েছে। তাই স্বাভাবিক নিয়মেই তাঁর সেখানে পোস্টিং হওয়ার কথা। অথচ সেই শূন্যপদ উপেক্ষা করেই তাঁকে রায়গঞ্জে পাঠানোর নির্দেশ জারি করা হয়। এর বিরুদ্ধে তিনি আইনগত লড়াই শুরু করেন।

আরও পড়ুন- Mamata On SIR: "আমি এখনও SIR-এর ফর্ম ভরিনি, দাঙ্গাবাজদের নাগরিকত্বের প্রমাণ দেব?": BJP-কে তুলোধনা মমতার

মামলা প্রথমে ওঠে কলকাতা হাইকোর্টে, যেখানে রাজ্য সরকারের অবস্থান টিকল না। হাইকোর্ট স্পষ্টভাবে নির্দেশ দেয়, অনিকেত মাহাতোকে আর জি কর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে। কিন্তু সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে।

তবে সেখানেও শেষরক্ষা হল না। সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রেখে জানিয়ে দেয়, অনিকেত মাহাতোর পোস্টিং রায়গঞ্জে নয়, আর জি কর মেডিকেল কলেজেই দিতে হবে। এতে অনিকেত যেমন বড় স্বস্তি পেলেন, তেমনই রাজ্য সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের উপর আবারও প্রশ্ন উঠল।

আরও পড়ুন-Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম আপনাকে 'মালামাল' করবে! সুদ হিসাবেই পাবেন ২,৫০,০০০ টাকা

চিকিৎসক মহলের একাংশের মতে, এই রায় স্পষ্ট করে দিল, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পোস্টিং পাওয়ার অধিকার কোনওভাবেই বাধাগ্রস্ত করা যায় না। আন্দোলনের সময় অনিকেত যে মুখ হয়ে উঠেছিলেন, তাঁর আইনি লড়াইয়ের এই সাফল্য চিকিৎসক সমাজের কাছে তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-West Bengal SIR 2025: শেষ মুহূর্তে দেখে নিন BLO আপনার ফর্ম জমা করেছে তো? কত লক্ষ নাম বাদের সম্ভাবনা?

supreme court kolkata news Bengali News Today RG Kar Case Aniket Mahato news in west bengal news of west bengal