/indian-express-bangla/media/media_files/2026/01/29/arijit-singh-west-bengal-politics-2026-01-29-22-06-35.jpg)
Arijit Singh: রাজনীতিতে অরিজিৎ সিং?
Arijit Singh: জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সম্প্রতি প্লে ব্যাক থেকে অবসরের ঘোষণা করেন। অরজিৎ সিংয়ের এই ঘোষণা সামনে আসতেই ভোটের আগে চাঞ্চল্যকর জল্পনা শুরু হয়েছে। গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর এবার কী সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন জনপ্রিয় এই গায়ক? এনডিটিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অরিজিৎ সিং নাকি নিজের একটি রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
আরও পড়ুন- SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী
প্রতিবেদন অনুযায়ী, বাংলা চলচ্চিত্র জগতের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে অরিজিৎ প্রথমে তৃণমূল স্তরে রাজনীতিতে সক্রিয় অংশ নিতে পারেন। এরপর তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি অংশ নেবেন, এমন সম্ভাবনা আপাতত নেই বলেই সূত্রের দাবি। উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের বাড়ি জিয়াগঞ্জে। যদিও এই রাজনৈতিক জল্পনা নিয়ে এখনও পর্যন্ত গায়কের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।
আরও পড়ুন-বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চই ছিল পছন্দের? অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের!
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের প্লেব্যাক কেরিয়ার থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে সকলকে চমকে দেন অরিজিৎ। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি জানাতে চাই, এখন থেকে আর নতুন কোনও প্লেব্যাক গানের কাজ গ্রহণ করব না। এখানেই আমি ইতি টানছি। যাত্রাটা দারুণ ছিল।” তাঁর এই সিদ্ধান্তে অনুরাগীদের মধ্যে আবেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়।
আরও পড়ুন- বিশ্বের বিরলতম প্রাণী এখন আমাদের বক্সায়! গোপন ক্যামেরায় ধরা দিল কোন রহস্যময় অতিথি?
দীর্ঘ কেরিয়ারে অরিজিৎ সিং উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘রাব্তা’, ‘কেশরিয়া’, ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ মেঁ’, ‘তুঝে কিতনা চাহনে লগে’-সহ বহু হিট ট্র্যাক। প্লে ব্যাক থেকে থেকে অবসর এবং রাজনীতিতে পা রাখার সম্ভাবনা এই দুই মিলিয়ে আপাতত অরিজিৎ সিং রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us