Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!

Assembly Election 2026: তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। পাল্টা দিতে ছাড়লেন না দেবাংশু ভট্টাচার্যও। ব্যারাকপুরের এই রাজনৈতিক সংঘাত নিয়ে পড়ুন বিস্তারিত খবর।

Assembly Election 2026: তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। পাল্টা দিতে ছাড়লেন না দেবাংশু ভট্টাচার্যও। ব্যারাকপুরের এই রাজনৈতিক সংঘাত নিয়ে পড়ুন বিস্তারিত খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
অর্জুন সিং ,Arjun Singh,  তৃণমূল বয়কট,TMC Boycott,বিধানসভা নির্বাচন ২০২৬,Assembly Election 2026,Arjun Singh, BJP, TMC, West Bengal Politics, Social Boycott, Debangshu Bhattacharya, Barrackpore

Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং।

West Bengal Politics: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই চড়ছে রাজনৈতিক পারদ। এবার তৃণমূল কংগ্রেস কর্মীদের সামাজিক ভাবে বয়কট করার ডাক দিয়ে বিতর্ক উসকে দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই ‘বয়কট’ নিদানকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় সরগরম রাজ্য রাজনীতি।

Advertisment

ঠিক কী বলেছেন অর্জুন সিং?

সম্প্রতি একটি জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন অর্জুন সিং। কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, "তৃণমূলের বিরুদ্ধে একরকমের যুদ্ধ ঘোষণা করে দিতে হবে। যদি কোনো তৃণমূল কর্মীর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, আর আপনাদের যদি সেখানে ডাকে, আপনারা যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ ও ঘৃণা পোষণ করুন।" অর্থাৎ, রাজনৈতিক লড়াইকে এবার সামাজিক স্তরে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন এই বাহুবলি নেতা।

আরও পড়ুন- আদালতের পর্যবেক্ষণে ফাঁকফোকর, উত্তরাখণ্ডের ধর্মান্তর আইন কি ব্যর্থ?

পাল্টা তোপ দেবাংশু ভট্টাচার্যের

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পাল্ট দিতে দেরি করেনি ঘাসফুল শিবির। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কটাক্ষের সুরে সংবাদমাধ্যমকে বলেন, "উনি বয়কটের কথা বলছেন, কিন্তু নিজে বয়কট করতে পারবেন তো? আবার কবে না তৃণমূলে চলে আসেন! আকাশে এত তাড়াতাড়ি অমাবস্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি উনি দলবদল করেন।"

আরও পড়ুন- রাজীব বিদায়! কে হবেন রাজ্যের পরবর্তী ডিজিপি? তুঙ্গে চর্চা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে ভোটারদের মেরুকরণ করতেই অর্জুন সিং এই ধরণের কড়া অবস্থান নিচ্ছেন। তবে একজন রাজনৈতিক নেতার মুখে ‘সামাজিক বয়কট’ বা ‘ঘৃণা পোষণ’ করার মতো শব্দ শুনে সাধারণ মানুষের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

bjp tmc West Bengal Assembly Election 2026 Arjun Singh