আদালতে কি আবেদন জানালেন অর্পিতা? বললেন, “এখনও অবধি পার্থর সঙ্গে কোনও কথা হয়নি”,

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়ার শুনানির দিন আদালতে হাজির না হওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়ার শুনানির দিন আদালতে হাজির না হওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

author-image
IE Bangla Web Desk
New Update
Arpita Mukherjee, Partha Chatterjee, SSC recruitment scam, teacher recruitment corruption, ED investigation, Bankshall Court, Kolkata news, Arpita bank account plea, LIC document controversy, West Bengal corruption case, SSC scam accused, Partha Arpita relationship, ED cash seizure, multi-crore scam

কী জানালেন অর্পিতা?

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপ্রক্রিয়ার শুনানির দিন আদালতে হাজির না হওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। বুধবার ব্যক্তিগতভাবে আদালতে না হাজিরা দেওয়ায় বিচারক শুভেন্দু সাহা স্পষ্ট জানিয়ে দেন, হাজিরা না দিলে তাঁর জামিন বাতিল হতে পারে।

Advertisment

আরও পড়ুন- EPIC নম্বর লিংক না থাকলে জমা হবে না SIR ফর্ম! কীভাবে লিংক করবেন জানুন

বুধবার বিশেষ সিবিআই আদালতে ইডি-র দায়ের করা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। নিয়ম অনুযায়ী, ওই মামলার সব অভিযুক্তদের সেই দিন আদালতে হাজির থাকা বাধ্যতামূলক। যদিও পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি এবং এ বিষয়ে আদালতে আবেদনও জমা দেওয়া হয়েছে। তবুও বিচারকের কড়া মন্তব্য, “আসামি হাজির না হলে আদালতের জামিন বাতিলের অধিকার রয়েছে।”যদিও সেদিন পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে তাঁর আইনজীবী আদালতে জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা দেন।

Advertisment

এদিন আরও এক অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়-ও আদালতে অনুপস্থিত ছিলেন। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং পার্থের সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায় আদালতে হাজির ছিলেন। শুনানিতে অর্পিতা জানান, তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলি পুনরায় চালু করার অনুরোধ জানান। তাঁর দাবি, অ্যাকাউন্টগুলি ২০০২ সালে খোলা হয়েছিল, তখন এই মামলাটি ছিল না, তাই এগুলি বন্ধ করার কোনও যুক্তি নেই। তার আবেদন আগামী ৮ ডিসেম্বর শোনা হবে।

আরও পড়ুন- Kolkata News: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার 

উল্লেখ্য, ১১ নভেম্বর তিন বছর পর জামিনে মুক্তি পান পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে ২০২২ সালের জুলাই মাসে ইডি গ্রেফতার করে বহু-কোটি টাকার এসএসসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায়। একই দিনে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২০ কোটি টাকারও বেশি নগদ টাকা।

সেপ্টেম্বরে কলকাতা হাই কোর্ট পার্থকে জামিন মঞ্জুর করলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রায়াল কোর্টে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জেরা শেষ না হওয়া পর্যন্ত তাঁর মুক্তি আটকে ছিল।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতা দুজনেই বর্তমানে জেলের বাইরে থাকলেও তাদের মধ্যে দেখা বা কথা হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন পার্থর এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, 'জেল থেকে বেরোনোর পর এখনও পর্যন্ত পার্থের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি'।

আরও পড়ুন-  Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত প্রয়াসের দারুণ প্রশংসা! 

বুধবার ইডি-র মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে আসেন অর্পিতা মুখোপাধ্যায়। আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি জানান, “এখনও অবধি পার্থর সঙ্গে কোনও কথা হয়নি।” এদিন অর্পিতা আদালতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার আবেদন জানিয়েছেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন,“আমার একটি অ্যাকাউন্ট ২০০২ সাল থেকে চলছে। তখন তো আমি কেরিয়ার শুরু করেছি, নিয়োগ মামলার সঙ্গে কোনও সম্পর্কই নেই। সেই অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। খোলার জন্য আবেদন করেছি। ৮ তারিখে শুনানি হবে।”এলআইসি-র নথিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ‘আঙ্কেল’ হিসেবে উল্লেখ করা নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্নের উত্তর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এড়িয়ে যান  অর্পিতা। 

partha chatterjee WB SSC Scam Arpita Mukherjee