Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

Messi controversy Kolkata: মেসি-কাণ্ডে নতুন মোড়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য।

Messi controversy Kolkata: মেসি-কাণ্ডে নতুন মোড়। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস। রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Arup Biswas resignation,  West Bengal Sports Minister  ,Messi controversy Kolkata , Yuva Bharati incident,  Mamata Banerjee letter  ,Sports Minister steps aside,  Messi visit chaos  ,West Bengal government action  ,Political fallout Messi visit  ,Sports department investigation,অরূপ বিশ্বাস পদত্যাগ,  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস  ,মেসি কাণ্ড,  যুবভারতী বিতর্ক  ,ক্রীড়ামন্ত্রীর অব্যাহতির আবেদন,  মুখ্যমন্ত্রীকে চিঠি  ,নিরপেক্ষ তদন্ত দাবি  ,রাজ্য ক্রীড়া দপ্তর  ,মেসি সফর বিতর্ক,  নবান্নের সিদ্ধান্ত

Arup Biswas resignation: মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Messi visit chaos: দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মেসি-কাণ্ডে এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস। "নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি"। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ অরূপ বিশ্বাসের।

Advertisment

মেসি কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে রাজ্য পুলিশের ডিজি সহ বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে ক্রীড়া মন্ত্রী পথ ছাড়তে চাইলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীদের অন্যতম অরূপ বিশ্বাস। কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় অরূপ বিশ্বাসের নামে সেই চিঠি পোস্ট করেছেন। 

আরও পড়ুন- Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা

মেসি-কাণ্ডে খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, "কুণাল ঘোষের পোস্ট থেকেই জানা গেল—অরূপ বিশ্বাস নাকি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন।এটা কোনো জবাবদিহি নয়, এটা বৃহত্তর নাটকেরই অংশ।

আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন

মুখ্যমন্ত্রী নিজের পছন্দের লোকজন দিয়ে একটি কমিটি গঠন করেছেন।
এই কমিটি শেষমেষ কী রিপোর্ট দেবে—হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন, তারা সবাই জানেন। আসল লক্ষ্য একটাই—এই মামলায় যেন “প্রভাবশালী” তকমা না লাগে এবং তদন্ত কোনোভাবেই যেন CBI বা ED-র হাতে না যায়।মুখ্যমন্ত্রী তার প্রিয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিপদে ফেলবেন না।কারণ এই ঘটনার পিছনে জড়িত আছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনও। তাদের আড়াল করতেই এই গোটা নাটক।"

আরও পড়ুন-West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

তিনি আরও লিখেছেন, "কয়েকজন পুলিশ অফিসারকে শোকজ, একজনের বিরুদ্ধে departmental proceeding—সবই লোক দেখানো ব্যবস্থা।এই অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল ও তাদের ঘনিষ্ঠরা। পুলিশ কী তদন্ত করবে,আর মুখ্যমন্ত্রীর পছন্দের ex - বিচারপতি কী বিচার করবেন—সবাই জানে।এই মামলায় একটাই দাবি—নিরপেক্ষ তদন্ত।"

অন্যদিকে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "পুলিশকর্তাদের শোকজ করে কী লাভ? তাঁদের পিছনে যারা আছেন তাদের দেখুন। মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু রয়েছেন। শুধুমাত্র পদত্যাগ করে লাভ নেই। দোষীদের দু'জনকেই গ্রেফতার করতে হবে।"

kolkata news Bengali News Today Arup Biswas resignation Messi controversy Kolkata Sports Minister steps aside Messi visit chaos