/indian-express-bangla/media/media_files/2026/02/16/asaduddin-owaisi-bjp-sir-citizenship-allegation-hyderabad-rally-2026-02-16-12-15-31.jpg)
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। হায়দ্রাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের ৬৮তম পুনর্জাগরণ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের সভাপতি ও হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি বলেন, বিহারে, বাংলায় এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রেও তা কার্যকর করা হতে পারে। তাঁর অভিযোগ, SIR-এর ফলে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর। এতে তাঁদের নাগরিকত্বই ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন- দাউ দাউ করে হঠাৎ আগুন, পুড়ে খাক রেলের আস্ত কামরা,কারণ কি নাশকতা? প্রাথমিক তদন্তে ঘুম উড়ল রেলকর্তাদের
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের মাধ্যমে সংশোধন করে এই প্রক্রিয়ার সাহায্যে মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে।”
এদিনের বক্তব্যে তেলেঙ্গানায় এক মুসলিম রুটি বিক্রেতার সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাও তুলে ধরেন ওয়াইসি। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে তেলেঙ্গানা পুলিশের কাছে সংশ্লিষ্ট ইউটিউবারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। ওয়াইসি বলেন, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না এবং জড়িতদের তিনি “দেশের শত্রু” বলেও আখ্যা দেন।
আরও পড়ুন- তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী, ভারত-বাংলাদেশ সোনালি অধ্যায়ের সূচনা?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us