/indian-express-bangla/media/media_files/2026/01/04/asaduddin-owaisi-remarks-maduro-arrest-india-2611-planner-2026-01-04-09-37-53.jpg)
মোদীকে নিশানা আসাদুদ্দিন ওয়াইসির
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে ট্রাম্প সরকার। এরপর অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করে বলেছেন, “আজ আমরা শুনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে ধরে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট এমন এক দুঃসাহসিক কাজ করতে পারেন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন পাকিস্তানে অভিযান চালিয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনতে পারছেন না।”
#WATCH | Mumbai | AIMIM chief Asaduddin Owaisi said, "Today we heard that US President Donald Trump's forces captured Venezuelan President Nicolas Maduro and took him from his country to America. If US President Donald Trump can abduct Venezuelan President Nicolas Maduro from his… pic.twitter.com/OTLyZJ4goK
— ANI (@ANI) January 3, 2026
এদিকে ভেনেজুয়েলার এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক শনিবার রাতে (৩ জানুয়ারি, ২০২৬) দেশের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে সেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো উচিত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সেখানে সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যেই ভেনেজুয়েলায় অবস্থান করছেন, তাদেরকে চরম সতর্কতা অবলম্বন করতে, চলাচল সীমিত করতে এবং কারাকাসে ভারতীয় দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।”
ভেনেজুয়েলায় প্রায় ৫০ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) এবং ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করেন। মার্কিন হামলার পর সেদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে। পাশাপাশি, রাশিয়া ও চিনসহ কয়েকটি প্রধান দেশ মাদুরো এবং তার স্ত্রীর গ্রেপ্তারের জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছে।
মমতাকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, ২০ হাজারের বেশি ভোটে হারানোর হুঙ্কার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us