/indian-express-bangla/media/media_files/2025/07/14/dilip-ghosh-invited-to-pm-modis-rally-2025-07-14-20-17-09.jpg)
'বোমা' ফাটালেন দিলীপ
Dilip Ghosh On India Pakistan Match: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যখন উত্তেজনা চরমে, সরকারকে কোনঠাসা করার চেষ্টা বিরোধীদের, তখন আজকের হাইভোল্টেজ ম্যাচের আগে বোমা ফাটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ম্যাচ তো আগেও হত, তাহলে এখন এত বিতর্ক কেন? কংগ্রেস আমলেও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামত ভারত। এখন রাজনীতি করার জন্য কিছু মানুষ এই ম্যাচ নিয়ে অযথা হৈচৈ করছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচ হলে যেন কিছু মানুষের দেশপ্রেম জেগে ওঠে।” তিনি আরও দাবি করেন, “বাণিজ্যে পাকিস্তানকে বয়কট করা হয়েছে,সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। কিন্তু খেলায় সরে আসা আমাদের উচিত না। আমরা তাদের সঙ্গে আমাদের মাটিতে লড়াই করেছি ও জয়ী হয়েছি, পাকিস্তানের মাটিতেও জয়ী হয়েছি—বিদেশের মাটিতে খেললে ওরা হারবে। মাঠ থেকে সরে গেলেই আমরা পিছিয়ে পড়ব।”
নেপাল, ফ্রান্সের পর উত্তাল ব্রিটেন, পথে নামলেন লক্ষাধিক মানুষ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল স্লোগান
রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তার আগে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোজ তিওয়ারি বলেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের অসম্মান করা।' সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বিরোধীরা এই ম্যাচ বয়কট করার দাবি জানিয়েছে। অন্যদিকে সরকার জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং খেলায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, নইলে ভারত টুর্নামেন্ট থেকে বাদ পড়বে।
#WATCH | On India vs Pakistan match in Asia Cup 2025 today and Congress' criticism, BJP leader Dilip Ghosh says, "Matches used to be played even during Congress rule. A few due to politics over Cricket. Their patriotism awakens when a match with Pakistan is played. They have been… pic.twitter.com/XZuBMwiyHM
— ANI (@ANI) September 14, 2025
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। সেনা সূত্রে এমনই খবর। এরপরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত। প্রধানমন্ত্রী মোদী স্পস্ট জানিয়ে দেন 'সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। আর জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।' নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে হাতিয়ার করে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্র করে নিশানা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। সোশ্য়াল মিডিয়ায় তৃণমূল সাংসদ লিখেছেন, 'পাকিস্তানে রক্ত ​​আর জল একসঙ্গে বইতে পারে না। কিন্তু রক্ত ​​আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে। বিশেষ করে, অমিত শাহর 'একমাত্র যোগ্য়' পুত্রের ভাগ্য় এর ওপর নির্ভর করে। সেরা দলই জয়লাভ করুক।'
মানুষের প্রাণের চেয়েও বেশি মূল্য লাভের অঙ্ক? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে তুলোধোনা ওয়াইসির
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ম্যাচ নিয়ে কংগ্রেস এত কিছু বলছে, ভারত-পাকিস্তান ম্যাচ তো ওদের আমলেও হয়েছে। কিছু লোক ক্রিকেটকে নিয়ে রাজনীতি করছে। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ হলেই দেশ প্রেম জেগে ওঠে কিছু মানুষের। পাকিস্তানের সঙ্গে লড়াই আমাদের অব্যাহত রয়েছে। ভারতের মাটিতে ওদের হারিয়েছি। বিদেশের মাটিতেও পাকিস্তানকে হারাবো। ময়দান ছাড়ার কোন প্রশ্নই উঠে না। কিছু মানুষ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে রাজনীতি করছে। কিন্তু যখন বছরের পর বছর পাকিস্তানের শিল্পীরা এদেশে এসে অনুষ্ঠান, নাচ-গান করে টাকা কামায় তখন কেউ কিছু বলে না। ভারত পাকিস্তানে খেলতে যাবে না এটা পাক্কা। বাকি ক্রিকেট বোর্ড সরকার বিষয়টা দেখে নেবে। ক্রিকেট আমাদের কাছে একটা আবেগ। আমরা পাকিস্তানকে হারানোর ক্ষমতা রাখি। এতেই দেশের মানুষের মধ্যে জোশ আলাদা একটা তৃপ্তি আসে"।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us