/indian-express-bangla/media/media_files/2025/08/01/breaking-news-2025-08-01-13-12-32.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Top 5 Breaking News Bengal: এশিয়ার শক্তির মানচিত্রে আরও এক ধাপ উপরে উঠল ভারত। জাপান ও রাশিয়াকে পিছনে ফেলে ভারত উঠে এসেছে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে চিন। ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানকে পরাজিত করার পর ভারতের সামরিক ও কূটনৈতিক ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী হয়েছে। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা সাংস্কৃতিক সব ক্ষেত্রেই ভারতের অগ্রগতি এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫-এ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বদলে গেল রাজভবনের নাম। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক ঐতিহ্যে বড় পরিবর্তন আনলেন। কলকাতায় অবস্থিত রাজ্যপাল আবাস, যা এতদিন ‘রাজভবন’ নামে পরিচিত ছিল, তার নাম সরকারিভাবে বদলে করা হয়েছে ‘লোকভবন’। রাজ্যের সাংবিধানিক প্রধানের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চার কেন্দ্রে পরিণত হয়েছে।
ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে আবারও রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। বিজেপি ও তৃণমূল, দুই পক্ষকেই একযোগে আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, ওয়াকফ আইন নিয়ে শুরুতে কড়া আপত্তি জানালেও শেষমেশ সেই আইন কার্যত মেনেই নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তোলেন তিনি।
এসআইআর (Special Summary Revision) চলাকালীন রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে, এসআইআর-এর কাজে নিযুক্ত সমস্ত বি.এল.ও-র নিরাপত্তা নিশ্চিত করতে হবে যুদ্ধকালীন তৎপরতায়।
নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘দিতোয়া’। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। বরং আগামী কয়েক দিনে রাজ্যের কিছু জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে শীতের আমেজ নামতে আরও দেরি হবেই বলে মনে করছে আবহাওয়া দফতর। রাজনৈতিক উত্তাপ ও আবহাওয়ার অনিশ্চয়তা, দুই নিয়েই তৎপর প্রশাসন।
Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব
SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us