Assam Earthquake: ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অসম, মৃদু কম্পন বাংলাতেও

Assam Earthquake: সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উত্তর-পূর্ব ভারত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Assam Earthquake: সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উত্তর-পূর্ব ভারত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Japan earthquake 2026  ,Shimane earthquake,  West Japan tremor,  Magnitude 6.2 earthquake  ,Matsue earthquake  ,Tottori earthquake news  ,Japan natural disaster,  No tsunami Japan  ,Pacific Ring of Fire earthquake,  Japan Meteorological Agency alert,জাপান ভূমিকম্প ২০২৬,  শিমানে ভূমিকম্প  ,পশ্চিম জাপান কম্পন,  ৬.২ মাত্রার ভূমিকম্প,  মাতসুয়ে ভূমিকম্প,  টোটোরি প্রিফেকচার কম্পন,  জাপান প্রাকৃতিক দুর্যোগ  ,সুনামি নেই জাপান  ,প্যাসিফিক রিং অফ ফায়ার  ,জাপান আবহাওয়া সংস্থা সতর্কতা

প্রবল কম্পন অসমে

Assam Earthquake: সোমবার ভোরে অসমের মরিগাঁও জেলায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উত্তর-পূর্ব ভারত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হওয়ায় ঘুম ভেঙে যায় বহু মানুষের। অনেক এলাকায় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

Advertisment

সোনা রূপার দামে দেশ জুড়ে তীব্র আলোড়ণ, সপ্তাহের শুরুতে কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটি ভোর ৪টা ১৭ মিনিট ৪০ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও জেলায়, ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে, যার অবস্থান ২৬.৩৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.২৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম্পনের উৎস ছিল ভূগর্ভে প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন- প্রবল শীতের দাপটে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলা, ঠান্ডার দোসর বৃষ্টিও? রইল ওয়েদারের ব্রেকিং আপডেট

মরিগাঁও ছাড়াও অসমের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। কামরুপ মেট্রোপলিটন, নগাঁও, ডিমা হাসাও,কাছাড়, করিমগঞ্জ, ধুবরি, গোয়ালপাড়ার বাসিন্দারা ভূমিকম্পের কথা জানিয়েছেন। পাশাপাশি  নলবাড়ি, কোকরাঝাড়, বোঙ্গাইগাঁও ও লখিমপুর জেলার বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের প্রভাব অসম সীমানা ছাড়িয়ে পড়ে। প্রতিবেশী মেঘালয়ের রাজধানী শিলং-সহ গোটা রাজ্যেই কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশের কিছু অংশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর মিলেছে। ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে ভুটানের মধ্য ও পূর্ব অংশ, চিন এবং বাংলাদেশের কিছু এলাকাতেও তা অনুভূত হয়েছে।

দার্জিলিং মেলে এসি কামরায় ডাকাতি! বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন 

ভূমিকম্পের পর রাজ্য প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দফতরকে সতর্ক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কোথাও গুরুতর ক্ষতির তথ্য মেলেনি, যদিও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

উল্লেখ্য, এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ ত্রিপুরার গোমতী জেলায় ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও প্রতিবেশী দেশ নেপালেও সাম্প্রতিক দিনে একাধিক ভূমিকম্প হয়েছে। শনিবার রাতে নেপালের পূর্ব উদয়পুর জেলায় ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর আগে শনিবার সকালেই তাপলেজুং জেলায় ৪.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। নেপাল ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় সেখানে ঘন ঘন এই ধরনের কম্পন হয়ে থাকে।

খাতাই খুলতে পারল না তৃণমূল! বিপুল জয় BJP-র, বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়!

earthquake Earthquake in India