/indian-express-bangla/media/media_files/2025/11/27/himant-2025-11-27-19-52-11.jpg)
Himanta Biswa Sarma: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Assam polygamy ban: অসম বিধানসভায় বৃহস্পতিবার পাস হল ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হল। আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। তবে তফসিলি জনজাতি (ST) এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা যেমন বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন, ডিমা হসাও, করবি আংলং ও পশ্চিম করবি আংলং এই আইনের আওতার বাইরে থাকবে।
বিলে ভুক্তভোগী নারীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা:
নতুন আইনে বহুবিবাহের সংজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে—
যদি কোনও ব্যক্তি জীবিত সঙ্গী থাকা অবস্থায়, বা আইনগতভাবে বিচ্ছেদ না হওয়া অবস্থায়, কিংবা বিবাহবিচ্ছেদের রায় চূড়ান্ত না হয়ে আপিল বিচারাধীন থাকা অবস্থায় অন্য কারও সঙ্গে বিবাহে আবদ্ধ হন—তাহলেই তা বহুবিবাহ হিসেবে গণ্য হবে। এছাড়া, আক্রান্ত স্ত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রাখা হয়েছে।
আরও পড়ুন- CBSE CTET ২০২৬ রেজিস্ট্রেশন শুরু, আবেদনের শেষ তারিখ কবে? পরীক্ষা ফেব্রুয়ারিতে
“ধর্মনিরপেক্ষ আইন, ইসলামবিরোধী নয়”—হিমন্ত বিশ্ব শর্মা
বিল পাসের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এই আইন ধর্মনিরপেক্ষ। এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয়। হিন্দু সমাজও বহুবিবাহ থেকে মুক্ত নয়। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের ওপরেই এই আইন প্রযোজ্য।”
তিনি আরও অনুরোধ করেন, নারীর ক্ষমতায়নের স্বার্থে যেন বিলটি সর্বসম্মতভাবে পাস হয়। যদিও AIUDF ও CPI(M) সংশোধনী প্রস্তাব তোলে, যা পরে ভয়েস ভোটে খারিজ হয়ে যায়।
আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫—কী রয়েছে এতে?
শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিলটি বিধানসভায় তোলা হয়। তফসিলি উপজাতি ও Sixth Schedule এলাকা পুরোপুরি এই বিলের আওতার বাইরে। বিলের আওতায় দোষী সাব্যস্ত হলে সরকারি বা সরকার-অনুদানপ্রাপ্ত চাকরি পাওয়া যাবে না, আসাম সরকারের কোনও স্কিমে সুবিধাভোগী হওয়া যাবে না, আসামের কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও নিষিদ্ধ হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us