Assam train accident: ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা! রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৭ হাতির

elephants killed: অসমের হোজাই জেলায় ভোররাতে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭টি হাতির মৃত্যু, একটি আহত। ইঞ্জিন-সহ ৫ কোচ লাইনচ্যুত হলেও যাত্রীরা নিরাপদ।

elephants killed: অসমের হোজাই জেলায় ভোররাতে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭টি হাতির মৃত্যু, একটি আহত। ইঞ্জিন-সহ ৫ কোচ লাইনচ্যুত হলেও যাত্রীরা নিরাপদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Assam train accident, Rajdhani Express, elephants killed, Hojai district, Northeast Frontier Railway, train derailment, wildlife collision, Assam news today,অসম ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেস, হাতির মৃত্যু, হোজাই জেলা, উত্তর-পূর্ব সীমান্ত রেল, ট্রেন লাইনচ্যুত, বন্যপ্রাণী দুর্ঘটনা, আজকের অসম খবর

Assam news today: ছবিটি AI প্রযুক্তির দ্বারা তৈরি।

অসমের হোজাই জেলায় শনিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। সাইরাং–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একটি হাতির পাল থেকে ৭টি হাতির মৃত্যু হয়েছে এবং একটি হাতি গুরুতর আহত হয়েছে। বন দপ্তরের এক আধিকারিক এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisment

দুর্ঘটনার জেরে ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)।

এনএফআর-এর মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, সংঘর্ষের ফলে লোকোমোটিভ ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনাস্থলটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই দুর্ঘটনা মোকাবিলার জন্য রিলিফ ট্রেন এবং ঊর্ধ্বতন রেল আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন- PM Modi rally Live: SIR আবহে বাংলায় প্রধানমন্ত্রী, ‘ভয় নয়, ভরসা’, মতুয়াদের আশ্বস্ত করতে তাহেরপুরে বড় ঘোষণা মোদীর?

গুয়াহাটি রেল স্টেশনে একাধিক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। গুয়াহাটি রেল স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল-০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩

আরও পড়ুন-Bangladesh Protests Live Updates: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আজ নজরুলের পাশেই চিরনিদ্রায় শরীফ ওসমান হাদি

রেল সূত্রে জানানো হয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এবং লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছেছেন। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের অন্য কোচে থাকা খালি বার্থে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। লাইনচ্যুত কোচগুলি বিচ্ছিন্ন করার পর ট্রেনটি সকাল ৬টা ১১ মিনিট নাগাদ গুয়াহাটির উদ্দেশে রওনা দেয়। গুয়াহাটিতে পৌঁছনোর পর অতিরিক্ত কোচ সংযোজন করে ট্রেনটি ফের যাত্রা শুরু করবে।

হাতির করিডর নয় দুর্ঘটনাস্থল

রেল ও বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি কোনও নির্দিষ্ট হাতির করিডর হিসেবে চিহ্নিত নয়। লোকো পাইলট হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক কষলেও হাতিরা ট্রেনের দিকেই এগিয়ে আসায় সংঘর্ষ এড়ানো যায়নি।

আরও পড়ুন-West Bengal weather: আমেজ থাকলেও মারকাটারি ঠান্ডা এখনও অধরা! বড়দিন মিটলেই শীতের সুনামি বাংলায়?

দুর্ঘটনার পর জামুনামুখ-কাম্পুর রেল সেকশনে চলাচলকারী একাধিক ট্রেনকে আপ লাইনের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে দ্রুত গতিতে মেরামতির কাজ চলছে। উল্লেখ্য, সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের নিকটবর্তী) থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাতায়াত করে।

Train Accident Assam train accident elephants killed Northeast Frontier Railway