/indian-express-bangla/media/media_files/2025/11/22/ausgram-gangrape-class-9-student-6-arrested-bengal-incident-2025-11-22-15-02-00.jpg)
বাংলায় ফের গণধর্ষণের ঘটনা
ফের গণধর্ষণ বঙ্গে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বান্ধবীর সঙ্গে গ্রামের দোকানে যাবার সময় পথেই গণধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিত ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে চারজন নাবালক স্কুল পড়ুয়া এবং বাকি দু’জন যুবক। যুবকদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় পকসো আদালত। বাকি চার নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হয়েছে।
আরও পড়ুন- ভল্ট খেয়েই বেসামাল, মুহূর্তে আছড়ে পড়ল তেজস, আগুনের গোলায় পরিণত হল যুদ্ধ বিমান
ধৃত এক নাবালকের বাবা তৃণমূল পার্টির প্রাক্তন বুথ সভাপতি হওয়ার খবর চাউর হতেই আউশগ্রামে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী তার বান্ধবীর সঙ্গে গ্রামের একটি দোকানে কেনাকাটা করতে যাচ্ছিল। সেই সময় ৬ জন অভিযুক্ত তাদের পথ আটকায়।
আরও পড়ুন- এই সাতটি ব্যাঙ্ক বিনিয়োগের উপর দিচ্ছে সর্বোচ্চ সুদ, FD করার আগে যাচাই করে ইনভেস্ট করুন
অভিযোগ,এর পরই জোর করে নাবালিকাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তবে লোকলজ্জা ও হুমকির কারণে প্রথমে সে কাউকে কিছু জানায়নি। পরে স্কুলের এক বান্ধবীর কাছে বিষয়টি জানায়। সেই বান্ধবী বৃহস্পতিবার শিক্ষককে ঘটনার কথা জানালে শিক্ষকই পুলিশকে খবর দেন।এরপর বৃহস্পতিবার রাতে নির্যাতিতার মা আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই রাতেই অভিযান চালিয়ে আউশগ্রাম থানা ৬ অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পকসো-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন- সন্ত্রাসের আঁতুড়ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়? ভবিষ্যৎ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় শ'য়ে শ'য়ে পড়ুয়া
নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এমন ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আশা করি প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। তবে শাসক নেতার ছেলে পুলিশের উপর নিশ্চয় চাপ আসবে। তবে আমরা লক্ষ্য রাখছি পুলিশ কি ব্যবস্থা নেয় তার দিকে। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, "পুলিশ তো ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। সুতরাং কে কোন দল করে ওসব আসছে কেন। আইন আইনের পথে চলবে এটাই আমরা চাই।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us