East Burdwan News: শীতের রাতে দেবালয়ে হানা! একের পর এক মন্দিরে বেপরোয়া লুঠ, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

Purba Bardhaman crime: পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে গভীর রাতে একাধিক মন্দিরে হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে লুঠ চালাল দুষ্কৃতীরা। আতঙ্কে এলাকাবাসী।

Purba Bardhaman crime: পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে গভীর রাতে একাধিক মন্দিরে হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে লুঠ চালাল দুষ্কৃতীরা। আতঙ্কে এলাকাবাসী।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Ausgram temple theft, Takipur village, Purba Bardhaman crime, multiple temple robbery, donation box theft, CCTV footage, night robbery West Bengal,আউশগ্রাম মন্দির চুরি, তকিপুর গ্রাম, পূর্ব বর্ধমান অপরাধ, একাধিক মন্দিরে লুঠ, প্রণামী বাক্স চুরি, সিসিটিভি ফুটেজ, গভীর রাতের চুরি

Takipur village: রাতের অন্ধকারে মন্দিরে হানা দুষ্কৃতীদের।

night robbery: শীতের রাতে একাধীক দেব-দেবীর মন্দিরে হানা দিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। পিছু তাড়া করে ওই দুস্কৃতীদের পাকড়াও করার মরিয়া চেষ্টা চালিয়েও ব্যর্থ হন ভক্তরা। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের তকিপুর গ্রামে। পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও গ্রামের একাধিক মন্দিরে লুঠপাটে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

তকিপুর গ্রামের বাসিন্দাদের কথায় জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২.৪০ মিনিট নাগাদ তকিপুরের ঐতিহ্যবাহী বড়মা মন্দির,সহ  পাশের ছোটমা মন্দির,বড়মার মন্দির এবং দুটি শিব মন্দিরের সমস্ত প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ৪টি মন্দিরের ৮টি প্রণামী বাক্স ভেঙে দুস্কৃতীরা প্রায় ২৫ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে বলে বাসিন্দাদের দাবি।

আরও পড়ুন- PM Modi rally Live: SIR আবহে বাংলায় প্রধানমন্ত্রী, ‘ভয় নয়, ভরসা’, মতুয়াদের আশ্বস্ত করতে তাহেরপুরে বড় ঘোষণা মোদীর?

বড় কালীমার মন্দিরের সেবাইত দেবাশীষ সরকার,মধুমিতা সরকার, অশোক সরকাররা জানিয়েছেন, তিনজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় মন্দিরে ঢুকে একের পর এক প্রণামী বাক্স ভেঙে লুঠপাট চালায়। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতীকে দেখা যাচ্ছে। রাতে পুলিশের নজরদারি সত্বেও এই ধরনের ঘটনায় তারা রীতিমতো আতঙ্কিত।

আরও পড়ুন- Bangladesh Protests Live Updates: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, আজ নজরুলের পাশেই চিরনিদ্রায় শরীফ ওসমান হাদি

এলাকার বাসিন্দা অসিত সরকার জানান, রাত প্রায় ১২.৪০ মিনিট নাগাদ মন্দির থেকে তারা আওয়াজ শুনতে পান। তখনই মন্দিরের চুরির আশঙ্কা করেন তারা। বিষয়টি প্রতিবেশীদের জানানো হলে তারা মন্দিরের কাছে তিনজন দুষ্কৃতীকে দেখতে পান। এরপর স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ছুটে পালায়।

আরও পড়ুন-West Bengal weather: আমেজ থাকলেও মারকাটারি ঠান্ডা এখনও অধরা! বড়দিন মিটলেই শীতের সুনামি বাংলায়?

কিছু দূর পিছন ধাওয়া করা হলেও তাদেরকে ধরা যায়নি। দুষ্কৃতীদের হাতে শাবল-সহ একাধিক সরঞ্জাম ছিল। পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। আউশগ্রাম থানা ও গুসকরা বিট হাউসের পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

crime police Bengali News Today Purba Bardhaman