শুনানি পর্ব শুরুর আগেই ভয়ঙ্কর দুঃসংবাদ, SIR নিয়ে ফের বিরাট অভিযোগ, মৃত্যুতে তপ্ত আউশগ্রাম

শনিবার সকালে বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার সকালে বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Hooghly SIR hearing,  Asit Majumdar TMC,  BLA-2 controversy  ,Election Commission guideline  ,SIR hearing stopped,  Chuchura Magra block  ,West Bengal voter list update , TMC vs Election Commission  ,Hooghly political news,হুগলি এসআইআর শুনানি  ,অসিত মজুমদার তৃণমূল  ,বিএলএ-২ বিতর্ক,  নির্বাচন কমিশন গাইডলাইন  ,এসআইআর শুনানি বন্ধ  ,চুঁচুড়া মগরা ব্লক  ,ভোটার তালিকা সংশোধন,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন  ,হুগলি রাজনৈতিক খবর

SIR voter list 2025: প্রতীকী ছবি।

SIR: নাম ছিল না ২০০২ সালের ভোটার তালিকায়। তা নিয়ে দুশ্চিন্তাতে ছিলেন পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ নম্বর ব্লকের উক্তা অঞ্চলের কল্যানপুর গ্রামের বাসিন্দা ভাস্কর মুখোপাধ্যায়। আর এবার নির্বাচন কমিশনের প্রকাশ করা 'খসড়া’ ভোটার  তালিকায় ভাস্কর বাবুর নাম থাকলেও নেই তাঁর বাবার নাম। পরিবর্তে খসড়া ভোটার তালিকায় ভাস্কর বাবুর শ্বশুর মশাইকে করে দেওয়া হয়েছে ভাস্কর বাবুর বাবা। এমনটা দেখার পর থেকেই ভাস্কর বাবু মনে করতে শুরু করেন,“কমিশনের লোকজন তাঁকে  হেয়ারিং-এ ডাকবে। তাঁকে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হতে পারে"।এসব ভেবে ভাস্কর মুখোপাধ্যায় শেষ অবদি আত্মহননের পথ বেছে নিলেন। শনিবার সকালে বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

Advertisment

বছর ৫৩-এর ভাস্কর মুখোপাধ্যায়ের আদিবাড়ি হুগলীর চন্দননগরে। বর্তমানে তিনি আউশগ্রামের কল্যাণপুরে থাকতেন। ভাস্কর বাবুর ছেলে উল্লাশ মুখোপাধ্যার এদিন জানান,'তাঁর বাবার ভোটার কার্ডে তাঁর পিতার  নাম পঞ্চানন মুখোপাধ্যায় লেখা ছিল না । পরিবর্তে তাঁর বাবা হিসেবে তাঁর শ্বশুর সুবিমল সরকার লেখা । এই ভুল যাতে  সংশোধন করা হয় তার জন্য তাঁর বাবা বারংবার আবেদন করেছিলেন'। কিন্তু ভুল সংশোধন হয় নি। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকাতেও একই ভুল রয়ে আছে দেখে তাঁর বাবা চরম দুশ্চিন্তায় পড়ে যান। এ নিয়ে কমিশন হিয়ারিং-এ ডাকলে কি বলবেন,তা ভেবে তাঁর বাবা আতঙ্কিত হয়ে পড়ে ছিলেন। দেশ ছাড়া হওয়ার আতঙ্ক তাঁকে  গ্রাস করেছিলো। সেই আতঙ্কে তাঁর বাবা  আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ছেলে উল্লাশ মুখোপাধ্যায় দাবি করেছেন।

আউশগ্রাম থানার পুলিশ মৃতের বাড়িতে পৌছে মৃতদেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের  শাশুড়ি শান্তিলতা সরকার বলেন, “ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)পর্ব চালু হওয়ার পর জামাই ভাস্কর তাঁর ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় সব নথি জোগাড় করতে পারেনি। সেই কারণে তাঁর জামাই খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর জামাই আরো বেশী উদ্বিগ্ন হয়ে পড়েছিল। “ মৃতের শ্বশুর সুবিমল সরকার জানান, “তাঁর জামাইয়ের ভোটার কার্ডে তাঁর বাবার নাম ভুল ছিল । সেটা সংশোধন করে দেওয়ার জন্য জমাই সংশ্লিষ্ট দফতরে বারেবারে আবেদন করেছিল। কিন্তু তা সংশোধন হয় নি। সেই নিয়ে আতঙ্কে  থাকা জামাই শেষঅব্দি তাঁর জীবনটাই শেষ করে দিল’। 

এদিকে এই ঘটনা সামনে আসতেই তুঙ্গে উঠেছে  শাসক বিরোধী তর্জা।মৃতর পরিবারকে সমবেদনা জানাতে এদিনই তার বাড়িতে পৌছে যান আউশগ্রামের তৃণমূল বিধায়ক  অভেদানন্দ থাণ্ডার ।পরে মৃতর বাড়ি থেকে বেরিয়ে বিধায়ক বলেন,“এসআইআর (SIR) একের পর এক বঙ্গবাসীর জীবন কেড়ে নিচ্ছে। মানুষের মৃত্যু হলেও কমিশন ও বিজেপির কিছু যায় আসে না।এই জেলার এক বিএলও মারা গেছে। এতকিছুর পরেও বিজেপি ও কমিশন এসআইআর নিয়ে চাপ দিয়েই চলেছে”। বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের সঙ্গে আউশগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়এদিন মৃত ভাস্কর মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ছিলেন। তিনি বলেন,“আমাদের তৃণমূল কংগ্রেস দলএই  পরিবারের পাশে আছে।আমরা সব রকম ভাবে পরিবারটিকে সহযোগিতা করবো"। যদিও বিজেপি নেতাদের বক্তব্য , কারুর অস্বাভাবিক মৃত্যু হলেই তৃণমূল কংগ্রেস নেতারা এখন তার সঙ্গে এসআইআর কে জুড়ে দিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে। 

আরও পড়ুন- লাইভ কনসার্টে লগ্নজিতাকে হেনস্থা, বিরাট অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

আরও পড়ুন-' বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে দেখাটা ভুল', সংঘের ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের 

আরও পড়ুন-' বিজেপির দৃষ্টিকোণ থেকে সংঘকে দেখাটা ভুল', সংঘের ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

Death SIR