/indian-express-bangla/media/media_files/2026/03/04/austin-texas-bar-shooting-indian-american-student-killed-fbi-probe-iran-link-2026-03-04-13-10-13.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলা? মৃত্যু ইন্দো-মার্কিন ছাত্রীর
বুকে ইরানের ফ্ল্যাগ আঁকা টি-শার্ট পরে পাবে ঢুকে এলোপাথাড়ি গুলি। নিহত ২১ বছর বয়সী এক ভারতীয় পড়ুয়া সহ তিন। সম্ভাব্য জঙ্গি হামলায় তোলপাড় আমেরিকা।
মার্কিন যুক্তরাষ্ট্র-র অস্টিন শহরে একটি পাবে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ২১ বছর বয়সী ইন্দো-মার্কিন ছাত্রী সাবিতা শান। ঘটনাটি ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শহরজুড়ে। পুলিশ এখনও হামলার নির্দিষ্ট উদ্দেশ্য জানাতে পারেনি, তবে সন্দেহভাজনের ইরানের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের নাম দিয়াগা ডিয়াগনে (৫৩)। ঘটনার সময় তিনি ইরানের পতাকা আঁকা একটি টি শার্ট পড়েছিলেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। বিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) খতিয়ে দেখছে এই হামলার সঙ্গে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না এবং তা মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার সঙ্গে কোনও ভাবে সম্পর্কিত কি না।
রবিবার (১ মার্চ, ২০২৬) অস্টিনের জনপ্রিয় সিক্সথ স্ট্রিট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। যেটি টেক্সাস বিশ্ববিদ্যালয়-এর মেইন ক্যাম্পাসের কাছেই অবস্থিত। প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত রাইফেল হাতে তিনি উপস্থিত জনতার দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনায় বহু ছাত্রছাত্রী আতঙ্কে পালিয়ে যায়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অভিযুক্ত নিহত হয়।
পুলিশ ও এফবিআই জানিয়েছে, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। হামলায় ব্যবহৃত পিস্তল ও রাইফেলটি কয়েক বছর আগে সান আন্তোনিও থেকে বৈধভাবে কেনা হয়েছিল।নিহত সাবিতা শান ছিলেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ও অর্থনীতির ছাত্রী। চলতি বছরের মে মাসে তাঁর স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল। সহকারী অধ্যাপক রাস ফিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, সাবিতা ক্লাসে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেছেন তিনি।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত দিয়াগা ডিয়াগনে মূলত সেনেগালের বাসিন্দা। ২০০০ সালে বি-২ ট্যুরিস্ট ভিসায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। ছয় বছর পর এক মার্কিন নাগরিককে বিয়ে করে তিনি আইনগত স্থায়ী বাসিন্দার মর্যাদা (গ্রিন কার্ড) পান। বর্তমানে তদন্তকারী সংস্থাগুলি হামলার প্রকৃত উদ্দেশ্য ও সম্ভাব্য সন্ত্রাসবাদী সংযোগের দিকটি খতিয়ে দেখছে।
আরও পড়ুন- Kolkata Metro: ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা নেই, মাঝরাতে ছুটবে মেট্রো
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us