শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে... রাম মন্দিরে পতাকা উত্তোলন, প্রধানমন্ত্রী মোদী বললেন অযোধ্যা বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে উঠবে

অযোধ্যার রাম মন্দিরে আজ অনুষ্ঠিত হল ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণকাজের পর্ব সম্পন্ন হল। এদিন অভিজিৎ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবত মন্দিরের চূড়ায় ধর্মধ্বজ উত্তোলন করেন।

অযোধ্যার রাম মন্দিরে আজ অনুষ্ঠিত হল ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণকাজের পর্ব সম্পন্ন হল। এদিন অভিজিৎ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবত মন্দিরের চূড়ায় ধর্মধ্বজ উত্তোলন করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya Ram Mandir, Ram Mandir Flag Hoisting, Narendra Modi Speech, Mohan Bhagwat, Ayodhya Event, Ram Mandir Ceremony, Indian Civilization, Saffron Flag, Ram Temple Inauguration, Modi in Ayodhya, Ram Temple Rituals, India Democracy Statement, Macaulay Influence, Ram Narrative, Ayodhya News 2025

দাসত্বের কারণেই ভগবান রামকে 'কাল্পনিক' ঘোষণা

অযোধ্যার রাম মন্দিরে আজ অনুষ্ঠিত হল ঐতিহাসিক ধর্মীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণকাজের পর্ব সম্পন্ন হল। এদিন অভিজিৎ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবত মন্দিরের চূড়ায় ধর্মধ্বজ উত্তোলন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে রামলালার কাছে বিশেষ পুজা-পাঠ করতেও দেখা যায়।

Advertisment

আরও পড়ুন- "আমরা যা স্বপ্ন দেখেছিলাম তার থেকেও সুন্দরভাবে রাম মন্দির নির্মিত হয়েছে", মোদীর কৃতিত্বকে কুর্নিশ মোহন ভাগবতের

পতাকা উত্তোলনের পর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আজ সমগ্র ভারত এবং বিশ্ব রামের ঐশ্বরিক আনন্দে পূর্ণ। শতাব্দীর ক্ষত নিরাময় হচ্ছে,  যন্ত্রণা অবশেষে বিশ্রাম পাচ্ছে। পাঁচশো বছর ধরে যে যজ্ঞের আগুন জ্বলেছে, আজ তার চূড়ান্ত নিবেদন সম্পন্ন হল।” তাঁর দাবি, এই ধর্মধ্বজ কেবল একটি পতাকা নয়, এটি ভারতীয় সভ্যতার নবজাগরণের প্রতীক। এর গেরুয়া রং সূর্যবংশের ঐতিহ্য ও রামরাজ্যের আদর্শ বহন করে।

Advertisment

ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, দাসত্বের মানসিকতা ভারতের ভাবনাচিন্তাকে অনেক বছর ধরে প্রভাবিত করেছে। “দাসত্বের প্রভাব এতটাই তীব্র ছিল যে আমরা স্বাধীন হলেও হীনমন্যতার মানসিকতা কাটিয়ে উঠতে পারিনি। বিদেশি সবকিছুকে শ্রেষ্ঠ ভাবতে ভাবতেই আমরা নিজেদের ঐতিহ্যকেই প্রশ্ন করেছি,” অভিযোগ প্রধানমন্ত্রীর। মোদীর বক্তব্য, ভারত গণতন্ত্রের জননী, গণতন্ত্র ভারতের ডিএনএ-তে রয়েছে।

আরও পড়ুন- পুলিশের মঞ্চে ‘মমতা চাই’ ধ্বনি! শুভেন্দুর বিস্ফোরক ভিডিও প্রকাশে তোলপাড় রাজ্য

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দাসত্বের মানসিকতা এতটাই গভীরে ছিল যে ভগবান রামকে ‘কাল্পনিক’ বলা হয়েছে। তিনি বলেন, “নৌবাহিনীর পতাকা থেকে দাসত্বের প্রতীক সরিয়ে ছত্রপতি শিবাজি মহারাজের উত্তরাধিকার প্রতিষ্ঠা করেছি। এটি কেবল নকশার পরিবর্তন নয়, এটি মানসিকতার পরিবর্তনের মুহূর্ত।” আগামী ১০ বছরে এই মানসিকতা থেকে দেশ পুরোপুরি মুক্ত হবে বলে আশাবাদী মোদী।

আরও পড়ুন-'শতাব্দী প্রাচীন স্বপ্নের বাস্তবায়নের প্রতীক...'

মোদীর বক্তব্য, অযোধ্যা সেই ভূমি যেখানে আদর্শ আচরণে পরিণত হয়। এখান থেকেই রাম তাঁদের জীবনযাত্রা শুরু করেছিলেন এবং সমাজের শক্তিতেই তিনি আদর্শ মানুষে রূপান্তরিত হন। তিনি বলেন, “উন্নত ভারত গড়তে সমাজের সম্মিলিত শক্তি অপরিহার্য। রাম মন্দিরের ঐশ্বরিক প্রাঙ্গণ এখন ভারতের চেতনার কেন্দ্রে পরিণত হচ্ছে।”

modi Ram Mandir