/indian-express-bangla/media/media_files/2025/11/25/ram-mandir-dhwajarohan-2025-2025-11-25-10-47-44.jpg)
অযোধ্যার রামমন্দিরে ধর্মধ্বজা তুলবেন মোদী
Ram Mandir Dhwajarohan 2025: অযোধ্যার রামমন্দিরে আজ অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক গেরুয়া ধর্মধ্বজ উত্তোলন অনুষ্ঠান। মন্দির নির্মাণ কার্যত সম্পূর্ণ হওয়ার পরই প্রথমবারের মতো প্রধান শিখরে উত্তোলন করা হবে বিশেষ ত্রিভুজাকার পতাকা। সকাল থেকেই শহরজুড়ে উৎসবের আবহ, আর এই মুহূর্তকে অনেক সাধু-সন্ত ও ভক্ত ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ বলেই অভিহিত করছেন। গেরুয়া পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শেষে সাধারণ ভক্ত, অতিথি ও সাধুদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
अयोध्या में ध्वजारोहण से पहले रोड शो के दौरान जय श्रीराम के नारों के साथ प्रधानमंत्री का स्वागत करते श्रद्धालु pic.twitter.com/AqC6gq2UiC
— UP Desk (@NiteshSriv007) November 25, 2025
ত্রিভুজাকার বিশেষ পতাকায় ঐতিহ্যের ছাপ
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ যে ধর্মধ্বজা উত্তোলন হবে তার উচ্চতা ১০ ফুট এবং দৈর্ঘ্য ২০ ফুট। পতাকায় রয়েছে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবিদার বৃক্ষের ছবি। এই ঐতিহ্যবাহী প্রতীকগুলো ভারতীয় সংস্কৃতির সাহস, সম্মান, ঐক্য এবং ধারাবাহিকতার বার্তা বহন করে।
অযোধ্যায় ভক্তদের ভিড়ে উৎসবের আবহ
ধর্মধ্বজা উত্তোলন উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশ থেকে ভক্তদের ঢল নেমেছে অযোধ্যায়। মন্দির প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা সাজানো হয়েছে প্রায় ১০০০ টন ফুল দিয়ে। গোটা শহরজুড়ে এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে বিরাট উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
নজিরবিহীন নিরাপত্তা বলয়
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনে সূত্রে জানা গেছে, অযোধ্যায় মোতায়েন রয়েছে মোট ৬,৯৭০ জন নিরাপত্তাকর্মী। এর মধ্যে রয়েছে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার টিম, বিশেষ সাইবার ইউনিট এবং প্রযুক্তিগত বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, মন্দির কমপ্লেক্স ও আশপাশের অঞ্চল রাখা হয়েছে কঠোর পাহারায়।
ঐতিহাসিক দিনের অপেক্ষায় অযোধ্যা
রামমন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর আজকের পতাকা উত্তোলনকে ‘পূর্ণতার প্রতীক’ হিসেবে দেখছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ভক্ত ও মন্দির প্রশাসনের দাবি, অযোধ্যার জন্য আজকের দিনটি ইতিহাসে বিশেষ স্থান করে নেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us