/indian-express-bangla/media/media_files/2026/01/10/yodhya-ram-temple-kashmiri-man-prayer-arrest-2026-01-10-17-00-29.jpg)
অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গণে নামাজ পড়ার চেষ্টা
অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গণে নামাজ পড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। কাশ্মীরি ব্যক্তিকে আটক। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি রাম মন্দিরের মূল ফটকের বাইরে নামাজ পড়ছিলেন, যা দেখে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। ঘটনার পর মন্দির চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
West Bengal Weather: হাড় কাঁপানো ঠান্ডা বাংলাজুড়ে, শীতের ঝোড়ো ইনিংস আর কতদিন চলবে?
প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবক শোপিয়ানের বাসিন্দা আবু আহমেদ শেখ। তিনি কাশ্মীরি বংশোদ্ভূত। মন্দির কমপ্লেক্সে নিযুক্ত একজন প্রহরী তার সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে খবর দেওয়ার পর পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় যুবক কিছু স্লোগান দিতে শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনী তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া
পুলিশ এখন সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ডিজিট্যাল এভিডেন্স খতিয়ে দেখছে। গোয়েন্দা সংস্থা, স্থানীয় পুলিশ এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা সক্রিয়ভাবে তদন্তে যুক্ত রয়েছেন। তবে এখনও পরিষ্কার নয়, ওই যুবক কেন সেখানে উপস্থিত হয়ে নামাজ পড়ছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল। পুলিশ নিরাপত্তার দিকটি বিশেষভাবে মাথায় রেখে সমস্ত দিক থেকে ঘটনাটি খতিয়ে দেখছে।
বছরের শুরুতেই কেঁপে উঠল চম্পাহাটি! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us