Humayun Kabir: “বাবরি মসজিদ হবেই”, শাসকদলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে বিতর্কের কেন্দ্রে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

Babri Mosque controversy: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ফের বিতর্কের কেন্দ্রে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শাসকদল ও প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে ‘বাবরি মসজিদ হবেই’ মন্তব্যে উত্তেজনা বাড়ালেন তিনি।

Babri Mosque controversy: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ফের বিতর্কের কেন্দ্রে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শাসকদল ও প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে ‘বাবরি মসজিদ হবেই’ মন্তব্যে উত্তেজনা বাড়ালেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Babri Mosque controversy,  Beladanga Babri issue,  Humayun Kabir MLA,  TMC MLA controversy  ,West Bengal politics,  Murshidabad political tension,  Babri construction dispute,  West Bengal news  ,Mamata Banerjee visit  ,Beladanga land dispute,বাবরি মসজিদ বিতর্ক,  হুমায়ুন কবীর  ,তৃণমূল বিধায়ক বিতর্ক  ,বেলডাঙা বাবরি ইস্যু,  মুর্শিদাবাদ রাজনীতি,  পশ্চিমবঙ্গ রাজনীতি,  মুখ্যমন্ত্রী সফর  ,জমি বিতর্ক বেলডাঙা  ,বাবরি নির্মাণ প্রসঙ্গ  ,তৃণমূল বনাম বিধায়ক বিরোধ

Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

Murshidabad News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের ঠিক আগে ফের রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে ফের সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুললেন তিনি। তার অভিযোগ, “তৃণমূলই বাবরি মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে।”

Advertisment

শুক্রবার বেলডাঙায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর স্পষ্ট ভাষায় বলেন, “বাবরি মসজিদ হবেই। শাসকদল আর প্রশাসনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে।” তার দাবি, মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক স্তরে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে তা রাজনৈতিক মহলে স্পষ্ট। কারণ, সম্প্রতি একাধিকবার দলীয় কর্মসূচি থেকেও দূরত্ব বজায় রাখতে দেখা গেছে হুমায়ুনকে। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরে তিনি উপস্থিত থাকবেন কি না, সেটিও এখনো পরিষ্কার নয়।

Advertisment

আরও পড়ুন- Navy Week: আত্মনির্ভর ভারতের শক্তি প্রদর্শন: কলকাতায় ভারতীয় নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল কর্ভেট

বেলডাঙার বাবরি মসজিদ ইস্যুতে প্রশ্ন উঠতেই হুমায়ুন কবীর পাল্টা প্রশ্ন তোলেন,
“জগন্নাথ মন্দির করলে যদি বিতর্ক না হয় তাহলে বাবরি মসজিদের কিসের বিতর্ক?”এর আগে ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। ওই ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

যে জমিতে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে, সে জমির মালিকানা নিয়েও অস্পষ্টতা রয়েছে। হুমায়ুনের দাবি, সেই জমি তারই নামে, এবং মসজিদ নির্মাণের জন্য তার কাছ থেকে এখনও কেউ জমি ক্রয় করেননি। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় আরও বেড়েছে।

আরও পড়ুন-Waqf Amendment Act: শেষমেশ ওয়াকফ সংশোধনী আইনে মান্যতা পশ্চিমবঙ্গ সরকারেরও, জোরদার তৎপরতা শুরু নবান্নের

তিনি আরও জানান যে বিতর্ক এড়াতে জমিটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
যদিও তার বক্তব্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নীরবতা বজায় রেখেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিধায়কের লাগাতার দলবিরোধী মন্তব্য তৃণমূলের ভেতরে নতুন ধরনের অস্বস্তি তৈরি করছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে এই মন্তব্য নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

tmc Babri Mosque Murshidabad Humayun Kabir Bengali News Today news in west bengal news of west bengal Murshidabad politics