/indian-express-bangla/media/media_files/2025/11/26/mosque-2025-11-26-15-46-18.jpg)
তড়িঘড়ি নিজের জমি টিনের বেড়া দিয়ে ঘিরতে শুরু করেছেন এই ব্যক্তি। এনারই জমিতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হয়েছিল।
মুর্শিদাবাদের বেলডাঙায় আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি বিতর্কও বাড়ছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এই শিলান্যাসের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি উঠতেই বেলডাঙা ও আশপাশের এলাকায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে এই মসজিদ নির্মান চাইছেন না বলেও জানিয়েছেন।
ইতিমধ্যেই বেলডাঙা বাজার, হাসপাতাল মোড়, স্টেশন সংলগ্ন এলাকা সহ একাধিক জায়গায় বাবরি মসজিদের ছবি-সহ পোস্টার এবং ব্যানার দেখা গিয়েছে। পোস্টারে লেখা, ৬ ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠান। এই পোস্টার ঘিরেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে, যে জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে অধিগ্রহণের প্রক্রিয়া চলছিল এবং যেখানে মসজিদ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, সেই বিতর্কিত জমির মালিক জমিটিকে টিনের বেড়া দিয়ে চারদিক ঘিরে ফেলেন। ফলে জায়গাটি ঠিক কী উদ্দেশ্যে ব্যবহার হবে তা নিয়ে জল্পনা আরও গভীর হয়।
জমির মালিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের কোনও অনুমতি ছাড়াই জমি নিয়ে আলোচনা ও পোস্টার লাগানোয় তাঁরা উদ্বিগ্ন। তাই জমি রক্ষার্থেই তাঁরা টিনের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- Partha Chattopadhyay: বিচারকের তোপে জামিন ঝুঁকিতে, পার্থ চট্টোপাধ্যায়কে সতর্ক করল আদালত
স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক স্বার্থেই এই বিতর্কিত উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের অনুগামীরা দাবি করেছেন, এটি ধর্মীয় অধিকারের বিষয় এবং বেলডাঙার মানুষ ঐতিহাসিক এই উদ্যোগকে সমর্থন করছেন।তবে শিলান্যাসের প্রস্তুতি আদৌ শুরু হয়েছে কি না বা প্রশাসনের অনুমতি আদৌ নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। যদিও ১০০কোটি টাকার বেশি খরচ করে মসজিদ হবে বলে দাবি করেছেন হুমায়ুন। ওই টাকা যোগার করতেও কোনও অসুবিধা হবে না বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন-Sonarpur News: সোনারপুরে দুঃস্বপ্ন! রাতের ভয়াবহতা ধরা পড়ল ভোরে, দুই কিশোরের নিথর দেহ উদ্ধার
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। জমিকের মালিক তাজিমুদ্দিন চৌধুীর বক্তব্য, "ভারতের বিতর্কিত ইস্যু নিয়ে কেন খেলতে চাইছেন? আমার জায়গার মালিক আমি। আমি বিক্রি করিনি। অযথা প্রচার চলছে এই জমিতে বাবরি মসজিদ হবে। মানুষের আবেগ নিয়ে খেলা করছে। তাই জায়গাটা টিন দিয়ে ঘিরে দিলাম। আমার জায়গায় একদিন মাপজোক হচ্ছে, সেদিন হুমায়ুন কবির এখানে বসেছিল। তাই লোকে ভাবছে এখানে মসজিদ হবে। একেবারে ভুল কথা। আমি বাবরি মসজিদ হওয়ার পক্ষে নই। শিক্ষা, স্বাস্থ্যের জন্য কিছু করুক বা কারখানা হোক, আমরা সাহায্য করব।" এখন এই জমিতে চাষও হচ্ছে।
আরও পড়ুন-Kolkata News: কলকাতার ল' কলেজে ছাত্রীকে ধর্ষণ, 'মামলা তুলে নিতে চাপ', অভিযোগ নির্যাতিতার বাবার
এখন চোখ রইলো ৬ ডিসেম্বরের দিকে। সত্যিই কি হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করেন, নাকি প্রশাসন ও জমির মালিকদের আপত্তিতে অনুষ্ঠান আটকে যায়, সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us