Humayun Kabir: “বিশাল ষড়যন্ত্র চলছে”, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের, জালিয়াতির অভিযোগে তোলপাড়

মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণ ট্রাস্টকে কেন্দ্র করে তৃণমূলের দুই বিধায়কের মধ্যে দ্বন্দ্ব ও QR কোড জালিয়াতি অভিযোগে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি। হুমায়ুন কবীর দাবি করেছেন লক্ষাধিক মানুষ জুম্মার নামাজে অংশগ্রহণ করেছেন এবং ট্রাস্টে ৪ কোটি টাকা জমা পড়েছে।

মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণ ট্রাস্টকে কেন্দ্র করে তৃণমূলের দুই বিধায়কের মধ্যে দ্বন্দ্ব ও QR কোড জালিয়াতি অভিযোগে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি। হুমায়ুন কবীর দাবি করেছেন লক্ষাধিক মানুষ জুম্মার নামাজে অংশগ্রহণ করেছেন এবং ট্রাস্টে ৪ কোটি টাকা জমা পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir News,  Janata Unnayan Party West Bengal,  WB Assembly Election 2026 Predictions  ,Humayun Kabir Chief Minister Claim  ,Murshidabad Political News  ,New Political Party in West Bengal  ,TMC suspended MLA Humayun Kabir , Beldanga and Rejinagar candidates,হুমায়ুন কবীর,  জনতা উন্নয়ন পার্টি,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬,মুর্শিদাবাদ রাজনীতি,  ভরতপুরের বিধায়ক,  হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী, তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা,  রেজিনগর ও বেলডাঙা নির্বাচন

Murshidabad Politics: বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের জায়গায় শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের দাবি করলেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, লক্ষাধিক মানুষ আজ নামাজ পড়তে সেখানে উপস্থিত ছিলেন। নামাজ শেষে বহু মানুষকে খিচুড়ি পরিবেশনও করা হয় বলে জানান তিনি।

Advertisment

হুমায়ুন কবীর দাবি করেছেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণের উদ্দেশ্যে গঠিত ট্রাস্টের নামে এখন পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা জমা পড়েছে। মানুষের আবেগ ও সমর্থনই এই বিপুল অর্থসংগ্রহ সম্ভব করেছে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, “মানুষ নিজের ইচ্ছায় দান করছেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ট্রাস্ট পরিচালনা করছি।”

আরও পড়ুন- West Bengal news Live Updates: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু, শোকের ছায়া পুলিশ মহলে

তবে এই অনুষ্ঠান ও ট্রাস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, তাঁর ট্রাস্টের অ্যাকাউন্টের বারকোড জালিয়াতি করে ভুয়ো QR কোড বানিয়ে টাকা হাতানোর চেষ্টা হয়েছে। তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলাম চৌধুরীর দিকে।

আরও পড়ুন- Mangherjung: উত্তরবঙ্গের গোপন স্বর্গ! প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং

হুমায়ুনের দাবি, “আমাদের ট্রাস্টের QR কোড নকল করে টাকা অন্যত্র পাঠানোর চেষ্টা হয়েছে। এটা খুব বড় অপরাধ। আমি রেজিনগরের বিধায়ক রবিউল আলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলছি। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।”

আরও পড়ুন- Kolkata traffic alert: রবিবার কলকাতায় আসছেন? বন্ধ থাকবে এই রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা ফাঁসতে হতে পারে ট্র্যাফিকেই!

এই অভিযোগ সামনে আসতেই জেলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরেই দুই বিধায়কের বিরোধ আরও প্রকট হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। এদিকে স্থানীয় প্রশাসন গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আরও পড়ুন- West Bengal Weather: দার্জিলিং ৪ ডিগ্রি! পাহাড়ে শীতের সুনামি, সমতলেও হাড়-কাঁপানো ঠান্ডা কবে থেকে?

 বাবরি মসজিদ ইস্যু এমনিতেই সংবেদনশীল। তার ওপর ট্রাস্টের অর্থ সংগ্রহ, ভুয়ো QR কোড জালিয়াতি ও রাজনৈতিক লড়াই, সব মিলিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Babri Mosque Humayun Kabir Bengali News Today news in west bengal news of west bengal Murshidabad politics