/indian-express-bangla/media/media_files/2025/12/29/bageshwar-dham-sarkar-2025-12-29-12-19-26.jpg)
'সেদিন খুব বেশি দূরে নয়', কোন দিনের আশঙ্কা প্রকাশ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর?
Dhirendra krishna shastri: বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্যে সফর চালিয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করা পর্যন্ত তাঁর এই যাত্রা অব্যাহত থাকবে। সম্প্রতি ছত্তিশগড়ের রায়পুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে কী ঘটছে, তা সারা বিশ্বই জানে।
আরও পড়ুন-শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!
ধীরেন্দ্র শাস্ত্রী হিন্দু সমাজের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, যদি ভারতবাসী বাংলাদেশে দেখা পরিস্থিতির পুনরাবৃত্তি এ দেশে দেখতে না চান, তবে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাঁর কথায়, “আজ যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয়, তবে সেদিন খুব বেশি দূরে নয় যখন বাংলাদেশে যা ঘটেছে, তা ভারত ও ছত্তিশগড়ের প্রতিটি 'গলি-মহল্লায়' দেখা যাবে।”
তিনি আরও বলেন, দেশের শান্তি ও উন্নতির জন্য হিন্দুদের একজোট হওয়া জরুরি এবং ভারতকে বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন না ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হচ্ছে, ততদিন তাঁর এই আন্দোলন চলবে বলেও জানান তিনি।
আরও পড়ুন-দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য, কী বলেছেন জানেন?
আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক
ধর্মান্তর প্রসঙ্গেও কড়া বিবৃতি দেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দাবি করেন, দেশে ব্যাপক হারে ধর্মান্তর চলছে, যা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি ধর্মান্তরকে ‘ক্যান্সারের থেকেও ভয়াবহ’ বলে আখ্যা দেন এবং জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর মতে, হিন্দু সমাজ ঐক্যবদ্ধ না হলে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
এদিকে, বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর বাংলাদেশে একাধিক হিন্দুর উপর হামলার খবর সামনে এসেছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।
পাশাপাশি, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন রাজ্যেও হিন্দু সংগঠনগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রশাসনিক আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। সংগঠনগুলির দাবি, বাংলাদেশের বর্তমান সরকারকে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us