/indian-express-bangla/media/media_files/2026/01/12/bangali-labourer-killed-mumbai-odisha-language-politics-bengal-2026-01-12-13-01-59.jpg)
প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে পরিযায়ী ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নিশানায় বারে বারে উঠে এসেছে ভিন রাজ্যে পরিযায়ী নির্যাতনের প্রসঙ্গ।
আরও পড়ুন- 'এমন প্রত্যাঘাত আগে দেখেনি বিশ্ব', ইরানকে এবার খোলা চ্যালেঞ্জ ট্রাম্পের, তবে কী এবার....
সম্প্রতি মুম্বইয়ে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের পাশাপাশি ওড়িশায় স্রেফ বাংলা বলার জন্য মারধর ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে বাংলার আরও এক পরিযায়ী শ্রমিককে। যা নিয়ে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেস এই ধরণের নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গোটা বিষয়টিকে ভাষা-গত হয়রানি বলে অভিহিত করেছে, তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে মুম্বইয়ে মৃত যুবকের নাম রিন্টু শেখ। তিনি মুর্শিদাবাদের রানীতলা থানার বাসিন্দা। প্রায় সাত মাস আগে রিন্টু রাজমিস্ত্রির কাজের জন্য মুম্বই গিয়েছিলেন। শনিবার সকালে পরিবারের কাছে খবর আসে যে রিন্টু মুম্বইয়ে মারা গিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রিন্টুর সঙ্গে সেখানে স্থানীয় এক যুবকের মধ্যে বচসা হয় এবং ওই যুবক লোহার রড দিয়ে রিন্টুর মাথায় আঘাত করে। গুরুতর আহত রিন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের তরফে খুনির ফাঁসির দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন- ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ
অন্যদিকে, ওড়িশায় 'বাংলা'ভাষী অপর এক শ্রমিক রাজা আলিকে বাংলা বলায় মারধর করা হয়েছে বলে খবর। তিনি হুগলির গোঘাট এলাকার বাসিন্দা। অভিযোগ, প্রায় ৫০,০০০ টাকা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রাজা আলি প্রায় আট মাস আগে ওড়িশার কটকে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন।
অভিযোগ তাকে আগে থেকেও বাংলা বলার কারণে হুমকি দেওয়া হয়। এরপর ১০-১২ জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয় এবং “জয় শ্রী রাম” স্লোগান দিতে বাধ্য করে। ঘটনার পর রাজা আলি ভয়ে ওড়িশা ছেড়ে বাড়ি ফিরে আসেন। ঘটনার পর থেকে রাজা ও তার পরিবার আতঙ্কে রয়েছে।
শ্রমিকদের পরিবার জানিয়েছেন, এই ঘটনার পর গোঘাটের গ্রামে প্রায় ১৭০টি পরিবার চিন্তায় রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ২২ জানুয়ারি হুগলিতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে দেখা করবেন বলেই জানা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের ভাষা-গত হয়রানির ঘটনা রাজ্য- রাজনীতিতে উত্তেজনা বাড়াচ্ছে।
আরও পড়ুন- ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us