West Bengal weather: মারকাটারি শীতে জমে 'বরফ' বাংলা! পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা

kolkata weather update: প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি কমতে পারে, উত্তর ও দক্ষিণবঙ্গে রেকর্ড শীতের সম্ভাবনা।

kolkata weather update: প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে কলকাতা ও জেলায় তাপমাত্রা ২–৩ ডিগ্রি কমতে পারে, উত্তর ও দক্ষিণবঙ্গে রেকর্ড শীতের সম্ভাবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata weather update  ,South Bengal cold wave,  Winter in Kolkata  ,Makar Sankranti weather,  Alipore weather forecast,  West Bengal winter news,  Cold wave in Bengal , Kolkata temperature today,  Fog in South Bengal,  North Bengal weather,কলকাতা আবহাওয়া আপডেট  ,দক্ষিণবঙ্গের শীতের খবর,  কলকাতায় তাপমাত্রা,  মকর সংক্রান্তির আবহাওয়া , আলিপুর আবহাওয়া দপ্তর  ,পশ্চিমবঙ্গে শীতের দাপট,  ঠান্ডার কামব্যাক,  কুয়াশার পূর্বাভাস,  উত্তরবঙ্গের আবহাওয়া  ,আজকের ওয়েদার রিপোর্ট

West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার জমাটি মেজাজ সর্বত্র।

West Bengal Weather Forecast 26 December 2025: মারকাটারি ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। শহর থেকে জেলা, সর্বত্র শীতের চূড়ান্ত দাপটে নাজেহাল বঙ্গবাসী। নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যজুড়ে ঠান্ডার প্রকোপ আরও বাড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের একাংশের মতে, এবারের শীত অতীতের একাধিক রেকর্ড ভাঙতে পারে।

Advertisment

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উইকেন্ডে তাপমাত্রা আরও কমবে। কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় রেকর্ড ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সকালবেলায় একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটবে এবং আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন- প্রেমে না বলার মাশুল জীবন দিয়ে দিল কলেজছাত্রী! তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ

উত্তরবঙ্গেও ঠান্ডার প্রকোপ চরমে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, প্রতিটি জেলাতেই কনকনে শীতে কাঁপছে জনজীবন। শুক্রবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। কালিম্পংয়েও প্রবল শীত অনুভূত হচ্ছে। পাহাড়ি এলাকায় হিমেল হাওয়ার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত।

আরও পড়ুন- Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা

সব মিলিয়ে নতুন বছর শুরুর আগে রাজ্যজুড়ে শীতের দাপট আরও বাড়বে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। ঠান্ডা থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather