বাংলাদেশের পাশাপাশি চিনে জোরালো কম্পন, ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক

বৃহস্পতিবার ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ঢাকাসহ নরসিংদী ও আশপাশে হালকা কম্পন অনুভূত হয়। একই দিনে চিনের জিনজিয়াংয়ে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়।

বৃহস্পতিবার ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ঢাকাসহ নরসিংদী ও আশপাশে হালকা কম্পন অনুভূত হয়। একই দিনে চিনের জিনজিয়াংয়ে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Japan earthquake 2026  ,Shimane earthquake,  West Japan tremor,  Magnitude 6.2 earthquake  ,Matsue earthquake  ,Tottori earthquake news  ,Japan natural disaster,  No tsunami Japan  ,Pacific Ring of Fire earthquake,  Japan Meteorological Agency alert,জাপান ভূমিকম্প ২০২৬,  শিমানে ভূমিকম্প  ,পশ্চিম জাপান কম্পন,  ৬.২ মাত্রার ভূমিকম্প,  মাতসুয়ে ভূমিকম্প,  টোটোরি প্রিফেকচার কম্পন,  জাপান প্রাকৃতিক দুর্যোগ  ,সুনামি নেই জাপান  ,প্যাসিফিক রিং অফ ফায়ার  ,জাপান আবহাওয়া সংস্থা সতর্কতা

চিনে প্রবল কম্পন, পাশাপাশি বাংলাদেশেও ভূমিকম্প

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। ৪ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে হালকা  ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। 

Advertisment

আরও পড়ুন- দল ছাড়লেও ‘মিশন বাবরি’ ছাড়ছেন না হুমায়ুন! “রুখে দেখাক”, জোর গলায় বললেন দাপুটে বিধায়ক

বৃহস্পতিবার ভোরে (৪ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা ভূমিকম্প অনুভূত হল। সকাল ৬টা ১৪ মিনিট নাগাদ ৪.১ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী নরসিংদী জেলায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে। যদিও আজকের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-Mamata Banerjee: হুমায়ুনকে সাসপেন্ড করেই মমতার চাঁচাছোলা আক্রমণ, ‘কিছু কুলাঙ্গার BJP-র কথায় চলে’ 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ এবং কেন্দ্রস্থল ছিল ঢাকা সংলগ্ন নরসিংদী এলাকায়। গত মাসেই ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতির পাশাপাশি অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ শহর হিসেবে বিবেচিত। ১৮৬৯ থেকে ১৯৩০ সালের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী  অঞ্চলে ৭ মাত্রার ওপরে পাঁচটি বড় ভূমিকম্প আঘাত হানে। 

আরও পড়ুন-Humayun Kabir: বাবরি মসজিদ বিতর্কে উত্তাল রাজনীতি, হুমায়ুন কবীরকে বহিষ্কার তৃণমূলের 

এদিন বাংলাদেশের পাশাপাশি চিনের জিনজিয়াং প্রদেশসহ আশপাশের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ভারতীয় সময় সকাল সাতটার কিছু সময় পর ভূমিকম্প আঘাত হানে। আচমকা প্রবল ঝাঁকুনি অনুভূত হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু বাসিন্দা রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উল্লেখ্য চলতি বছরের শুরুতে চিনে ৭.১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন-West Bengal News Live Updates: 'ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দলের সম্পর্ক নেই', হুমায়ূনকে তাড়িয়ে সাফ বললেন ফিরহাদ 

Bangladesh earthquake china