Taslima Nasrin: "কলকাতা বইমেলা থেকে বাদ, ক্রিকেট বিশ্ব কাপ থেকে ব্রাত্য, তবু শত্রু সুলভ আচরণ", বোমা ফাটালেন তসলিমা নাসরিন

Taslima Nasrin:"ভারতের প্রতি জন্ম থেকেই শত্রুতার মনোভাব চালু! যদি ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, আলু, চিনি, ওষুধ, ভ্যাকসিন, যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ বন্ধ হয়ে যায় তা হলে কী হবে?" প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

Taslima Nasrin:"ভারতের প্রতি জন্ম থেকেই শত্রুতার মনোভাব চালু! যদি ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, আলু, চিনি, ওষুধ, ভ্যাকসিন, যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ বন্ধ হয়ে যায় তা হলে কী হবে?" প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

author-image
IE Bangla Web Desk
New Update
taslima said she is not muslim

বোমা ফাটালেন তসলিমা নাসরিন

Taslima Nasrin :"কলকাতা আন্তর্জাতিক বই মেলা থেকে বাদ পড়েছে।ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থেকে বাদ পড়েছে। তবু জন্ম থেকেই ভারতকে শত্রু মনে করা হচ্ছে!" বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ব  বোমা ফাটালেন প্রখ্যাত লেখিকা তসমিলা নাসরিন। "ভারতের প্রতি জন্ম থেকেই শত্রুতার মনোভাব চালু! যদি ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, আলু, চিনি, ওষুধ, ভ্যাকসিন, যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ বন্ধ হয়ে যায় তা হলে কী হবে?" প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

Advertisment

আরও পড়ুন-সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?  

নির্বাচনের আগে ফের অশান্ত বাংলাদেশ। নরসিংদীতে মর্মান্তিক হত্যাকাণ্ড। হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ। জানা গিয়েছে ২৩ বছর বয়সী ওই  হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। তাকে গ্যারেজের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতের ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা সামনে আসতেই বাংলাদেশের বিরুদ্ধেই বিস্ফোরক পোস্ট তসলিমা নাসরিনের। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব নিয়ে তসলিমা লিখেছেন, যদি ভারত থেকে পোশাক কারখানার জন্য কাপড়, সুতা, রঙ এবং অন্যান্য উপকরণ আসা বন্ধ হয়ে যায় তা হলে কী হবে? গঙ্গা, তিস্তা এবং ব্রহ্মপুত্রের জল যদি না আসে তা হলে কী হবে? যদি ভারত উচ্চশিক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য তার দরজা বন্ধ করে দেয় তা হলে কী হবে? যদি ভারত বাংলাদেশকে নেপাল ও ভুটান রপ্তানির ট্রানজিট রুট প্রদান বন্ধ করে তা হলে কী হবে? বাংলাদেশ তখনও বাংলাদেশই থাকবে। মাদ্রাসা শিক্ষার প্রসার বৃদ্ধি পাচ্ছে এবং তা আরও বাড়বে। শিশু ও কিশোরেরা মাটির কাপ বানিয়ে বড় হবে এবং যৌন নিপীড়নের শিকার হবে। মৌলবাদের ওপর নির্ভর করে বেঁচে থাকবে বাংলাদেশের জনগণ এবং এভাবেই বাঁচতে থাকবে।নারীরা বোরখার অন্ধকারে নিমজ্জিত হবে। উগ্রবাদ তরুণদের পেশা হয়ে উঠবে।উগ্রবাদ ও সন্ত্রাসের মাধ্যমে তারা বিশ্বমঞ্চে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখবে"। 

আরও পড়ুন-নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস 

এর মাত্র কয়েকদিন আগে তসলিমা নাসরিন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের উপর বাড়তে থাকা অত্যাচারের ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা মিথ্যা মামলা। তাকে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশের পতাকার ওপর গেরুয়া পতাকা টাঙানোর অভিযোগে। আমরা জানি বাংলাদেশের পতাকার ওপর আইএস-এর পতাকা তো তুলতে দেওয়া হয়, কিন্তু গেরুয়া হলেই সমস্যা। অথচ সেই গেরুয়া পতাকাও চিন্ময় তুলেননি। এক বছরেরও বেশি সময় ধরে এই হাস্যকর কারণে তিনি জেল খাটছেন। তাঁকে জামিনও দেওয়া হয়নি, বরং আরও একটি মিথ্যা মামলার মাধ্যমে আলিফ হত্যার আসামি করা হয়েছে, যেখানে আলিফ হত্যাকাণ্ড ঘটেছিল চিন্ময় পুলিশের হেফাজতে থাকাকালীন। পরপর মিথ্যা মামলা রুজু করে কেন একজন নিরপরাধ মানুষকে হেনস্থা করা হচ্ছে? চিন্ময় প্রভুকে কেন ভয়? তিনি নির্যাতিত হিন্দুদের মধ্যে সাহস জন্মাতেন, তাঁর ডাকে লক্ষাধিক মানুষ পথে নামত, এবং তিনি মানবাধিকারের পক্ষে কথা বলতেন সেজন্য?”

তসলিমা আরও লিখেছেন, “বাংলাদেশে জিহাদি সরকারের শাসন চলছে। হিন্দুরা নির্যাতিত হচ্ছে। নিরীহ হিন্দুদের হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস এই সমস্ত ঘটনার বিরুদ্ধে ছিলেন। তাঁকে বিনা অপরাধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে বন্দি করা হয়েছে। আমার ভয় হয়, কখনও শুনব তিনি মৃত্যু বরণ করেছেন। তিনি মরবেন না, তাঁকে হত্যা করা হবে। বাংলাদেশের জেলগুলোতে রাজনৈতিক হত্যা অহরহই ঘটছে।”

আরও পড়ুন- ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে, ফের প্রশ্নে হিন্দু সুরক্ষা

Taslima Nasreen