/indian-express-bangla/media/media_files/jNHB8Y88tOmlgpb871hK.jpg)
Bangladesh Protest Updates: হিন্দু নির্যাতন নিয়ে ভারতের মন্তব্য ভুল, অতিরঞ্জিত, ঢাকার মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা
Bangladesh Protest Updates: বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতের উদ্বেগকে “ভুল, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর” বলে খারিজ করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের মন্তব্য বাস্তব তথ্যের প্রতিফলন নয় এবং তা বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করছে।
আরও পড়ুন-বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনে কেন চুপ প্রধানমন্ত্রী মোদী? অভিষেকের নিশানায় বিজেপি
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর ‘নির্যাতন’ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত ও অতিরঞ্জিত করে ভারতে বাংলাদেশ-বিরোধী মনোভাব উসকে দেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
পাশাপাশি, ভারতের বিভিন্ন মহলে বাংলাদেশ, তার কূটনৈতিক মিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষকে উত্তেজিত করার অপচেষ্টার অভিযোগও তোলা হয়েছে।
হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনাগুলিকে বাংলাদেশ সরকার অপরাধমূলক ঘটনা বলেই ব্যাখ্যা করেছে। সরকারের মতে, এগুলিকে সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ হিসেবে তুলে ধরা বিভ্রান্তিকর এবং বাস্তবসম্মত নয়।
আরও পড়ুন- তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?
আমৃত মণ্ডল ওরফে সম্রাটের মৃত্যুর প্রসঙ্গ টেনে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের উদাহরণ হিসেবে দেখানো ভুল। মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি একজন অপরাধী ছিলেন, যিনি তোলাবাজির সময় মারধরের শিকার হয়ে প্রাণ হারান। পরে তাঁর সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে দেখা তথ্যভিত্তিক নয় বলেও দাবি করেছে ঢাকা।
অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন- আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে 'মাস্টারপ্ল্যান' রেডি অমিত শাহের?
- Dec 29, 2025 11:08 IST
Bangladesh Protest Live Updates: বাংলাদেশে তোলপাড়! দাউদাউ করে জ্বলছে সাহা বাড়ি, ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্য'র
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, ভোরবেলা আগুনে সাহা পরিবারের অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
- Dec 29, 2025 10:50 IST
Bangladesh Protest Live Updates: আসাদউদ্দিন ওয়াইসি বাংলাদেশ কাণ্ডে গর্জে উঠল
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এআইএমআইএম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিশেষ করে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি। রবিবার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার উপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরকারের কাছে সতর্ক থাকার আহ্বান জানান।
ওয়াইসি বলেন, "আমাদের দল দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায়।পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য ভারত সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা তাকে সমর্থন করি।"
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত দেশ। সেখানে প্রায় দু কোটি অমুসলিম সংখ্যালঘু বসবাস করে। তিনি আশা প্রকাশ করেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা ভবিষ্যতে বৃদ্ধি পাবে না এবং সাম্প্রতিক ঘটনাবলি দেশের সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়াও, ওয়াইসি চিন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ভারতবিরোধী অন্যান্য শক্তিকেও সতর্ক করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে আইএসআই, চিন এবং ভারতের শত্রু হিসেবে বিবেচিত শক্তিগুলি এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আমরা আশা করি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে।"
- Dec 29, 2025 10:26 IST
Bangladesh Protest Live Updates: ভারতে পালিয়েছে হাদির হত্যাকারীরা? কী জানালো BSF?
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দুই মূল সন্দেহভাজন ভারতে পালিয়েছেন, বাংলাদেশ পুলিশের এই দাবি রবিবার খারিজ করে দিল ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, অভিযুক্তরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন এমন কোনও নিশ্চিত তথ্য তাদের কাছে নেই।
- Dec 29, 2025 10:24 IST
Bangladesh Protest Live Updates: হাসিনাকে দেশে ফেরানোর জোরালো দাবি
এদিকে, ইনকিলাব মঞ্চ তাদের চার দফা দাবিকে আরও কড়া করেছে। প্রথোম আলো-র প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে ভারতে থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, শেখ হাসিনা হত্যাকাণ্ডে জড়িত এবং তাঁর শাসনামলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে দমন-পীড়ন চালানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে না আনা হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
- Dec 29, 2025 10:23 IST
Bangladesh Protest Live Updates: ইনকিলাব মঞ্চের দাবিটা কী?
ইনকিলাব মঞ্চের তরফে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো ‘কিলিং স্কোয়াড’ অর্থাৎ সরাসরি হত্যাকারী, মূল পরিকল্পনাকারী, সহযোগী, পালাতে সহায়তাকারী এবং আশ্রয়দাতাসহ সকলের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
- Dec 29, 2025 10:22 IST
Bangladesh Protest Live Updates: সরকারকে ২৪ দিনের আল্টিমেটাম
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে সরকারকে ২৪ দিনের আল্টিমেটাম দিল ইনকিলাব মঞ্চ। রবিবার রাতে ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই সময়সীমা ঘোষণা করেন বলে খবর দ্য ডেইলি স্টারের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us