বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উটল গোটা এলাকা, ঢাকায় মৃত্যুতে তোলপাড়, প্রশ্নের মুখে ইউনূস

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
bangladesh-dhaka-moghbazar-blast-unrest-one-dead-injuredDhaka blast, Moghbazar explosion, Bangladesh unrest, Dhaka flyover blast, one dead several injured, Bangladesh violence news, Inqilab Moncho protest, Sharif Osman bin Hadi killing, minority protest Bangladesh, India Bangladesh border protest, West Bengal BJP protest

বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উটল গোটা এলাকা, ঢাকার মৃত্যুতে তোলপাড়

বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের বিস্ফোরণের ঘটনা। বুধবার ঢাকার মগবাজার এলাকায় উড়ালপুলের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষজন এদিক-ওদিক ছুটোছুটি শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলের কাছেই বাজার থাকায় সেই সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল।

Advertisment

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই বিস্ফোরণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। বিস্ফোরণের পরই উদ্ধারকাজ শুরু হয় বলে জানিয়েছেন আধিকারিকরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মগবাজার উড়ালপুলের উপর থেকে কোনও এক ব্যক্তি বা গোষ্ঠী বিস্ফোরকটি নীচে ছুড়ে মারে। মাটিতে পড়তেই সেটি বিস্ফোরিত হয়। ঘটনার পরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। 
এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে আগে থেকেই অশান্ত পরিস্থিতি চলছে। 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। ইনকিলাব মঞ্চের তরফে দাবি করা হয়েছে, ১৩তম জাতীয় নির্বাচন ও গণভোটের আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, হাদির হত্যার প্রতিবাদে সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় হিন্দু ধর্মীয় সংগঠন ও সংখ্যালঘু অধিকার সংগঠনগুলি। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ড ধর্মীয় উগ্রবাদ, সংখ্যালঘুদের উপর হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বড় উদাহরণ।

এর প্রভাব পড়েছে ভারতেও। বুধবার পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক স্থলবন্দরে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। প্রতিবেশী দেশে হিন্দু  সম্প্রদায়ের যুবকের হত্যার প্রতিবাদেই চলে এদিনের বিক্ষোভ কর্মসূচী। হাওড়া জেলায় বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ব্রিজের দিকে এগোতে থাকা বিজেপির একটি মিছিল পুলিশ আটকে দিলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে কড়া অবস্থান নেয় পুলিশ। হাওড়া পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, প্রতিবাদের নামে স্বাভাবিক জনজীবন ও যাত্রীদের চলাচলে কোনও বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না এবং আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!

আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

আরও পড়ুন-Kolkata protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় ক্ষোভের বিস্ফোরণ! হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান 

আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী 

Bangladesh Blast