Top 5 Breaking News Bengal: ফাঁসির সাজা শেখ হাসিনার, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল,নীতীশের শপথ পড়ুন দিনের সেরা ৫ নিউজ আপডেট

Top 5 Breaking News Bengal: বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, বিহারে নতুন সরকার গঠনের প্রস্তুতি, কলকাতায় পাঁচ কোটি টাকা উদ্ধার, মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় হজযাত্রীর মৃত্যু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয় ২’ উদ্যোগ—দিনের সেরা খবর এক নজরে।

Top 5 Breaking News Bengal: বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, বিহারে নতুন সরকার গঠনের প্রস্তুতি, কলকাতায় পাঁচ কোটি টাকা উদ্ধার, মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় হজযাত্রীর মৃত্যু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয় ২’ উদ্যোগ—দিনের সেরা খবর এক নজরে।

author-image
Sayan Sarkar
New Update
West Bengal Breaking News, Top 5 News Bengal, Kolkata News Live, পশ্চিমবঙ্গের খবর, ভারতীয় মহিলা ক্রিকেট দল, Women’s World Cup 2025, Narendra Modi Meeting, টিম ইন্ডিয়া জয়, SIR ভোটার তালিকা, পূর্ব বর্ধমান আধার কার্ড, Aadhaar Card Recovery, SIR Bengal Controversy, BJP vs TMC, Rahul Gandhi Vote Fraud, Haryana Election Scam, Brazilian Model Voter, Haryana Election Controversy, Mirzapur Train Accident, হাওড়া কালকা মেল দুর্ঘটনা, Uttar Pradesh Rail Accident, কার্তিক পূর্ণিমা দুর্ঘটনা, Bengal Political News, Supreme Court Bengal Case, MGNREGS Bengal Update, NREGA Funds, Centre Rural Development Ministry, Bengal Employment Scheme, Kolkata Live Update, Bengali News Today, west bengal news update 2025, Bengal Headlines Today

দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস

Top 5 Breaking News Bengal: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঘোষিত রায়ে ট্রাইব্যুনাল জানায়, ২০২৪ সালের ছাত্র বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা ছিলেন “মাস্টার মাইন্ড”। আদালত হাসিনাকে হত্যার প্ররোচনা, নির্দেশ এবং হিংসা রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

Advertisment

আরও পড়ুন-দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এনডিএ-র ঐতিহাসিক জয়ের (২০২ আসন) পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রিসভার বৈঠক শেষে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৯ নভেম্বর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। বিধানসভা ভেঙে দেওয়ার পরই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।

Advertisment

আবারও কলকাতায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। সোমবার সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার করল প্রায় পাঁচ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়েই STF ওই এলাকায় আগে থেকেই চেকিং চালানো শুরু করেছিল। সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করতেই সামনে আসে টাকার পাহাড়। সূত্রের খবর, গাড়ির ভেতর লুকিয়ে রাখা ছিল একাধিক ব্যাগ। তার মধ্যেই ছিল কয়েক পাঁচ কোটি টাকার একগুচ্ছ বান্ডিল। বাজেয়াপ্ত হওয়া ওই নগদের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। টাকার নেপথ্যে বড়সড় কোনও দুর্নীতি চক্র সক্রিয় রয়েছে কি না—সেটাই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করেছে STF। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। 

বিস্তারিত পড়ুন- Bangladesh Sheikh Hasina verdict : হত্যাকাণ্ডের 'মাস্টারমাইন্ড'হাসিনার মৃত্যুদন্ড,আদালতের রায়ে তোলপাড় বাংলাদেশ

সৌদি আরবের মদিনার কাছে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২ জন ভারতীয়। নিহতরা সকলেই  ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন  হজ পালনের জন্য। সোমবার রাতে হজ যাত্রীদের নিয়ে একটি বাস মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, সেই সময় একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি সম্পূর্ণরূপে ঝলসে যায়। ঘটনার পর  সৌদি আরবে ভারতীয় কনস্যুলেট জেনারেল একটি হেল্পলাইন নম্বর জারি করেছে। টোল-ফ্রি নম্বরটি হল ৮০০২৪৪০০০৩।

বিস্তারিত পড়ুন- Sheikh Hasina verdict: আজই মৃত্যুদণ্ড হাসিনার? ঢাকায় জারি হাই-অ্যালার্ট, হিংসা বন্ধে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে মেগা প্ল্যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১ ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু হতে চলেছে বিশেষ  স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয় ২’। শনিবারই তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তাতে লেখা হয়েছে  “আর মাত্র ১৫ দিন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২। এর মাধ্যমে ডায়মন্ড হারবারের প্রতিটি পরিবারকে নির্ভরযোগ্য, মানবিক ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার নতুন অঙ্গীকার নেওয়া হয়েছে।”

বিস্তারিত পড়ুন- Sheikh Hasina Verdict Live: শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

westbengal West Bengal News