/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-15-17-53.jpg)
পুজোর রসনাতৃপ্তিতে পাতে এবার পদ্মার ইলিশ
পুজোর আগেই বঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। অবশেষে পদ্মার ইলিশ বুধবার পৌঁছল বঙ্গে। প্রায় ৩২ টন ইলিশ নিয়ে আটটি ট্রাক উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢোকে। তবে কলকাতার মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বছর বাংলাদেশ সরকার মাত্র ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যেটি ২০১৯ সালের পর থেকে সর্বনিম্ন।
রপ্তানির সময়সীমাও চলতি খুবই কম। বাংলাদেশ কর্তৃপক্ষ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ২০ দিন এই রপ্তানির অনুমতি দিয়েছে । ফলে আশঙ্কা করা হচ্ছে, অনুমোদিত ১,২০০ মেট্রিক টনের পুরোটা হয়তো পশ্চিমবঙ্গে পৌঁছবে না। গত বছরও ২,৪২০ মেট্রিক টন অনুমোদন দেওয়া হলেও, সময় সংকটের কারণে মাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ বঙ্গে পৌঁছেছিল।
মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সাইয়েদ আনোয়ার মকসুদ জানিয়েছেন, “এ বছর রপ্তানির অনুমতি দেওয়া পরিমাণই ২০১৯ সালের পর থেকে সর্বনিম্ন। বাজারে বৃহস্পতিবার থেকেই মাছ পৌঁছবে।”
ইলিশ সাধারণ ভাবে মাছের রাণী হিসাবেই খ্যাত। ইলিশের চাহিদা শুধু পশ্চিমবঙ্গেই নয়, অসম ও ত্রিপুরাতেও উল্লেখযোগ্য। পদ্মার ইলিশ স্বাদে এককথায় অনন্য। আর ঠিক সেই কারণেই গঙ্গার ইলিশের তুলনায় এই ইলিশ বেশি জনপ্রিয়।
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিয়ে প্রতিবছরই বিতর্ক তৈরি হয়। গত বছর অগাস্টে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে।
তবে এ বছর অনিশ্চয়তার কারণে গুজরাত থেকে রেকর্ড পরিমাণ ইলিশ আমদানি করা হয়েছে। সাধারণত কলকাতা ও হাওড়ার ব্যবসায়ীরা প্রতিবছর ৫০০ থেকে ৭০০ মেট্রিক টন ইলিশ গুজরাত থেকে সংগ্রহ করেন। কিন্তু এ বছর ইতিমধ্যেই ৪,০০০ মেট্রিক টনের বেশি ইলিশ আমদানি করেছে মোদী রাজ্য থেকে।
গর্ভবতী মেয়ের সামনেই বৃদ্ধ বাবাকে ফেলে মার শ্বশুরবাড়ির সদস্যদের, পরের ঘটনা জানলে...
পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। অতিরিক্ত মাছ ধরা, নদীর দূষণ, অনিয়মিত বর্ষা, নদীর মুখে পলি জমে গভীরতা কমে যাওয়া, এবং নদীতে জলের প্রবাহ হ্রাস পাওয়ার মতো একাধিক কারণে মাছের সংখ্যা কমছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শ্যামসুন্দর দাস। তবে এ বছর ভালো বর্ষার ফলে উৎপাদনে কিছুটা উন্নতি হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us