/indian-express-bangla/media/media_files/2025/06/02/eoxWFGKBgEQ4zdV7sERq.jpg)
বাংলাদেশে ফের হিন্দু যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুরে এবার ফের এক হিন্দু যুবককে গায়ে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা করা হয়। এমনই খবর, প্রথম আলো সূত্রে। জানা গিয়েছে ওই যুবকের নাম খোকন দাস। প্রথমে ওই হিন্দু যুবককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এবং পরে তাঁর শরীরে আগুন ধরানোর চেষ্টা করা হয়। গুরুতর আহয় অবস্থায় হাসপাতালে ভর্তি সে। ২ দিন আগে ময়মনসিংহে ৪০ বছর বয়সী বজেন্দ্র বিশ্বাসকে খুন করার অভিযোগ উঠেছিল। এর আগে দীপু দাস ও অমৃত মণ্ডলকেও খুনের অভিযোগে উত্তাল হয় বাংলাদেশ।
ছাত্রনেতা ওসমান শরীফ হাদীর মৃত্যুর পর বাংলাদেশে হিংসার মাত্রা আরও বেড়েছে। বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে ময়মনসিংহের ভালুকা এলাকায় উগ্রপন্থীরা পিটিয়ে হত্যা করে। ছয় দিন পর ২৪ ডিসেম্বর চট্টগ্রামের অমৃত মণ্ডলের বাড়ি লক্ষ্য করে আগুন ধরিয়ে দেওয়া। পুলিশের তথ্য অনুযায়ী, এই মামলায় এখনও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২,৯০০-এর বেশি হিংসার ঘটনা ঘটেছে। মানবাধিকার কমিশনের (HRCBM) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বরের মধ্যে হিন্দুদের বিরুদ্ধে ৭১টি ধর্ম অবমাননার মামলা দায়ের হয়েছে। ময়মনসিংহের মতো জেলায়, যেখানে একসময় হিন্দু জনসংখ্যা ছিল ৭৮%, এখন তা মাত্র ৯% এ নেমে এসেছে।
২০২৫ সালে বাংলাদেশে হিংসা ও অগ্নিসংযোগে অন্তত ১৮৪ জন নিহত হয়েছে। ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করা হয়, পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদীর আক্রমণের রাতে বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার ও প্রথম আলো সংবাদপত্রের অফিসে আগুন ধরিয়েছিল।
মহম্মদ ইউনূসের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুজব বা অভিযোগের ভিত্তিতে হিংসাত্মক ঘটনা কোনভাবেই সহ্য করা হবে না। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে ২০২৫ সালে বাংলাদেশে হিংসায় ১৮৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us