/indian-express-bangla/media/media_files/2026/01/25/bangladesh-hindu-chanchal-bhowmik-murder-2026-2026-01-25-11-10-33.jpg)
ফিরল খোকন দাস হত্যার স্মৃতি, বাংলাদেশে জীবন্ত পুড়িয়ে মারা হল চঞ্চলকে
বাংলাদেশের নরসিংদীতে মর্মান্তিক হত্যাকাণ্ড। হিন্দু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ। জানা গিয়েছে ২৩ বছর বয়সী ওই হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। তাকে গ্যারেজের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতের ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস
স্থানীয় সূত্রে খবর, চঞ্চল ভৌমিক নরসিংদী পুলিশ লাইনের কাছে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন এবং নিয়মিত সেখানেই ঘুমাতেন। গভীর রাতে একজন অজ্ঞাত ব্যক্তিরা গ্যারেজের শাটার বন্ধ করে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগুন শাটারের বাইরে থেকে শুরু হয়ে দ্রুত ভেতরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা দীর্ঘক্ষণ গ্যারেজের বাইরে দাঁড়িয়ে ছিলেন, নিশ্চিত হওয়ার জন্য যে চঞ্চলের মৃত্যু হয়েছে। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দমকলকে খবর দেন। দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গ্যারেজের ভেতর থেকে চঞ্চল ভৌমিকের দগ্ধ দেহ উদ্ধার করা হয়।
চঞ্চল ভৌমিক কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত খোকন চন্দ্র ভৌমিক এবং প্রমিতা রানী ভৌমিকের একমাত্র উপার্জনকারী সন্তান ছিলেন। বাবার মৃত্যুর পর চঞ্চলের উপার্জনেই চলত পরিবার। পরিবারে রয়েছে অসুস্থ মা,প্রতিবন্ধী বড় ভাই এবং ছোট ভাই রয়েছেন। চঞ্চল গত ৬ বছর ধরে নরসিংদীতে গ্যারেজে কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চলের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। গ্যারেজ মালিক এবং স্থানীয়রা মনে করছেন, হত্যার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য নয়, সম্ভবত ধর্মীয় উদ্দেশ্য থাকতে পারে। তবে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে হত্যার উদ্দেশ্য নিশ্চিত করেনি।
আরও পড়ুন-বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার আক্রমণের ঘটনা ঘটছে। গত ডিসেম্বরের শেষ দিকে শরীয়তপুর জেলায় ৫০ বছর বয়সী ব্যবসায়ী খোকন দাসকেও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল। ক্রমবর্ধমান সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে, এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্ন নতুন করে ইউনূসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি একের পর এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে চঞ্চল হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অতীতের যেকোনো সময়ের চাইতে অনেক বেশি অনিরাপদ অবস্থায় আতঙ্কের মধ্যে বসবাস করছে। এই আতঙ্কের পরিবেশ দূর করে সামগ্রিকভাবে সংখ্যালঘুদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন যাপনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us