/indian-express-bangla/media/media_files/2025/08/13/mithun-chakraborty-pee-pakistan-2025-08-13-12-11-51.jpg)
News in Bengal গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Latest news Updates Kolkata today:“পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না”, এই ভাষাতেই হুঙ্কার ছুঁড়লেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হুগলির চন্দননগরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’-য় অংশ নিয়ে মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসক দলে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বাংলাদেশে নৃশংসভাবে মানুষ খুনের প্রতিবাদে এখানে মিছিল বেরিয়েছিল। অথচ সেই মিছিলে অংশ নেওয়া মানুষদেরই পুলিশ গ্রেফতার করেছে।”মিঠুন চক্রবর্তীর অভিযোগ, “বাংলাদেশে মানুষ মরলে মানবিকতার খাতিরে এখানে প্রতিবাদ হয়, আর রাজ্য সরকার সেই প্রতিবাদ দমন করে। এর অর্থ খুব স্পষ্ট পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের পক্ষেই দাঁড়িয়ে। এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে ছাড়বে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তীব্র হয়েছে। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের সাম্প্রতিক হিংসার সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতির মিল রয়েছে এবং রাজ্যে ‘সাম্প্রদায়িক অনুপ্রবেশ’ রুখতেই বিজেপি লড়াই চালাবে, মন্তব্য বর্ষীয়ান অভিনেতার। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের ঘটনাপ্রবাহের সঙ্গে রাজ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনার তুলনা টানেন। গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বাংলাদেশে হারমোনিয়াম ভাঙা হচ্ছে, আর পশ্চিমবঙ্গে গান গাইতেও বাধা দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, এই দুই ঘটনার মধ্যেই একটি বিপজ্জনক সাদৃশ্য রয়েছে"। বাংলাদেশে সাম্প্রতিক হিংসার ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্ব ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে রাজ্যের তুলনা টেনে আসছে। বিশেষ করে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনার পর বিজেপি রাজ্যে প্রতিবাদের সুর আরও চড়া করেছে। সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাংলাদেশে হিন্দু যুবকের নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ইউনুস সরকারের “লজ্জাজনক” কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এটি শুধু বাংলাদেশে এক হিন্দুর হত্যাকাণ্ড নয়, সারা বিশ্ব এবং হিন্দুরা এ ঘটনার প্রতিবাদ করছেন"। বাংলাদেশ কাণ্ডে কলকাতায় সংগঠিত বিক্ষোভের প্রেক্ষিপ্তে পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানিয়েছে শুভেন্দু বলেন,"কলকাতায় পুলিশি লাঠিচার্জের মাধ্যমে প্রতিবাদকারীদের দমন করা হয়েছে। এটি প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় ও মো. ইউনুসের মধ্যে কোনও পার্থক্য নেই।”
আরও পড়ুন- দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!
ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশে চলমান অস্থিরতার প্রেক্ষিতে ভারতের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক (MEA) সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়ার পাশাপাশি ভারতীয় কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।সূত্রের দাবি, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনারের কাছে সাম্প্রতিক পরিস্থিতির আপডেট চাওয়া হয়েছে এবং বিশেষভাবে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলির জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি ক্রমশ বাড়ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের
বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ সামনে এল। চট্টগ্রামে এক প্রবাসী হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই অগ্নিসংযোগে বাড়ির সমস্ত আসবাব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পরিবারের পোষ্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের কাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে একটি হুমকিমূলক ব্যানার উদ্ধার হয়েছে, যাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামের বাসিন্দা বাবু শুকুশীলের বাড়িতে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় পরিবারের সকল সদস্য কোনওক্রমে বেড়া টপকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে ঘরের ভিতরে থাকা যাবতীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ব্যানারে হিন্দু সম্প্রদায়কে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। আরও বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে বাড়িঘর, সম্পত্তি ও ব্যবসা কোনওটাই রেহাই পাবে না এবং কাউকে রক্ষা করা যাবে না। এটিকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ বলেও উল্লেখ করা হয়েছে।ময়মনসিংহ জেলায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মাত্র কয়েকদিনের মধ্যে এই ঘটনা আতঙ্ক ছড়ালো । অভিযোগ, ধর্ম অবমাননার অভিযোগে তাঁকে উত্তেজিত জনতা মারধর করে হত্যা করে। দীপু দাস ছিলেন এক পোশাক কারখানার কর্মী। জানা যায়, ১৬ ডিসেম্বর রাতে তাঁকে কারখানা থেকে বের করে পিটিয়ে মারা হয়। তার পর তাঁর দেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!
দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদের আঁচে উত্তাল হয়ে উঠেছে ভারতও। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশে হওয়া ব্যাপক আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সাম্প্রতিক ঘটনাগুলি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের
- Dec 24, 2025 15:16 IST
Kolkata News LIVE: ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার
তৃণমূল বিজেপির ওয়াকফ সম্পত্তি লুটের চক্রান্তের প্রতিবাদে, ওবিসি বঞ্চনা, মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ও অন্যান্য দাবিতে মুর্শিদাবাদ জেলা কমিটি ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে ডি এম অফিস অভিযান বহরমপুরে। বহরমপুর জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। বহরমপুর লালদীঘি হয়ে মিছিল রবীন্দ্র সদন মোড়ে আসতেই পুলিশের ব্যারিকেড আটকে দেয় মিছিল। পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ডি ওয়াই এফ আই কর্মীদের। তারপর ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ ৭ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়।
- Dec 24, 2025 13:16 IST
Kolkata News LIVE: সেনাবাহিনীতে যোগদান স্রেফ স্বপ্নই রয়ে গেল, ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তরতাজা যুবকের, শোকে ভাসল পরিবার
ইচ্ছাছিলসেনাবাহিনীতেযোগদান।সেইআর্মি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েইমর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলযুবকের। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মুরালিপুকুরএলাকায় জাতীয় সড়কের ধারে দৌড়ানোরসময় একটি দ্রুতগতির লরির ধাক্কায় প্রাণ হারান ২২ বছর বয়সী রাহুল সিংহ। এই ঘটনায়এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
- Dec 24, 2025 12:46 IST
Kolkata News LIVE: কত দফায় ২০২৬-এ ভোট? জানুয়ারিতেই চূড়ান্ত সিদ্ধান্ত?
২০২৬ সালেবাংলায়হাইভোল্টেজবিধানসভা নির্বাচন।আগেরবছরগুলির তুলনায়কমদফায়নির্বাচন অনুষ্ঠিতহওয়ার সম্ভাবনা কথাজানাগিয়েছেসিইও দফতর সূত্রে।একদফায়অথবা সর্বোচ্চ দু’দফায়নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দেওয়াহয়েছেসিইও দফতরথেকে। বিষয়টি নিয়ে আগামী জানুয়ারিতে নির্বাচন কমিশনের বৈঠকে আলোচনা হতে পারে।সূত্রের দাবি, আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার (ECI) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং তাঁর দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেখানেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কত ধাপে হবে, তা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।নির্বাচনীআধিকারিকদের মতে, এক ধাপ অথবা দু’ধাপে নির্বাচন হলে অতীতেরবহুধাপের নির্বাচন ব্যবস্থার তুলনায় বড় পরিবর্তন আসবে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়এবং ২০১৬ সালের নির্বাচন ৬দফায় অনুষ্ঠিত হয়েছিল, যার প্রথম দফা আবার দু’দিনেঅনুষ্ঠিতহয়।কমদফায়ভোটহলেবাইরেথেকে লোক এনে ভোটে প্রভাব ফেলা বা ভোটারদেরভয় দেখানোর মতো অভিযোগ অনেকটাই কমানো সম্ভব হবেবলেমনেকরছেকমিশন।
তবে এক বা দু’দফায় নির্বাচন করাতে নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জও তৈরিহবে। ভোটের দিনে পর্যাপ্ত সংখ্যায়কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনকরতে হবে। নির্বাচন কমিশন যদি এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তবে এক বা দু’দফায় নির্বাচন করা পুরোপুরি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।এদিকে, পশ্চিমবঙ্গে খসড়াভোটার তালিকা নিয়ে দাবি ও আপত্তির শুনানি শুরু হতে চলেছে। আগামী বৃহস্পতিবার থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। এর আগে বুধবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ৪,৬০০ জন মাইক্রোঅবজারভারের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই মাইক্রোঅবজারভাররাকেন্দ্রীয় সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি ব্যাঙ্কের কর্মী।সবপ্রক্রিয়া শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।
- Dec 24, 2025 12:39 IST
Kolkata News LIVE: বাংলাদেশ কাণ্ডে প্রতিবাদের আঁচে উত্তপ্ত কলকাতা, আটক ১৯
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কলকাতা। বাংলাদেশে এক হিন্দু যুবককে নৃশংসভাবে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে কলকাতার বেকবাগান এলাকায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়, যার ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান এলাকা। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী আহত হন এবং তাঁদের রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশ কড়া পদক্ষেপ করে। বিক্ষোভ ও অশান্তির ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বুধবার আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
- Dec 24, 2025 12:34 IST
Kolkata News LIVE:'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'?
এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখিকা লিখেছেন, "চট্টগ্রামে বর্বর মুসলমানরা হিন্দুদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একের পর এক বাড়ি ভস্মীভূত হয়ে যায়। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে হিন্দু পরিবারগুলি বাড়ি ছেড়ে পালাতে সক্ষম হন। কিন্তু কোন আশায় তাঁরা আবারও সেদেশে নিজেদের ঘরবাড়ি গড়ে তুলবেন? ইউনূস কি হিন্দুবিদ্বেষী এই বর্বর মুসলমানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবেন? তিনি কি ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দেবেন? নাকি এই খবরও তিনি উপেক্ষা করবেন? তিনি কি হিন্দুদের পুড়ে মরতে দেখবেন"?
- Dec 24, 2025 12:33 IST
Kolkata News LIVE:হাদি খুনে ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙুল
ঢাকায়গুলিবিদ্ধহয়েনিহতছাত্রনেতাশরীফওসমানহাদিরমৃত্যুরকয়েক দিনের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। নিহত ওসমানহাদির ভাই শরীফওমরহাদি অভিযোগ করেছেন, আসন্ন ফেব্রুয়ারিতেবাংলাদেশে জাতীয় নির্বাচনকে বানচাল করতেই মহম্মদ ইউনূসেরনেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি অংশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডঘটিয়েছে।
- Dec 24, 2025 10:50 IST
Kolkata News LIVE: বছরশেষে নয়া মাইল ফলক অর্জন ইসরোর
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এক নতুন ইতিহাস গড়েছে। বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার থেকে ISRO-এর সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 (বা ‘বাহুবলী রকেট’) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ব্লুবার্ড ব্লক-২ নামে একটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট। এই সাফল্য কেবল প্রযুক্তিগত কৃতিত্ব নয়, এটি ভারতকে মহাকাশ ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করছে।
- Dec 24, 2025 10:30 IST
Kolkata News LIVE: গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা
কোচবিহারের দিনহাটায় রাতের অন্ধকারে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত ব্যক্তি মিঠুন রাজভর, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও দিনহাটা ভিলেজ–ওয়ান এলাকার তৃণমূল নেতা। জানা গিয়েছে, তাঁর মুখে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
- Dec 24, 2025 10:29 IST
Kolkata News LIVE:প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির। নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি) গঠনের প্রায় ১২ ঘণ্টার মধ্যেই তিনি দলের ঘোষিত এক প্রার্থীর নাম প্রত্যাহার করে নিলেন। কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য মনোনীত প্রার্থী নিশা চ্যাটার্জির নাম বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
- Dec 24, 2025 10:09 IST
Kolkata News LIVE: বছরশেষে ভয়াবহ বিমান দুর্ঘটনা
বছরশেষে ভয়াবহ বিমান দুর্ঘটনা, শীর্ষ সামরিক কর্তা সহ নিহত ৮ আট জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার সামরিক প্রধান মহম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। এই মর্মান্তিক ঘটনার জেরে তুরস্কজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পর তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং একাধিক ফ্লাইটের রুট ঘুরিয়ে দেওয়া হয়।
- Dec 24, 2025 09:42 IST
Kolkata News LIVE: বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় এবার বড় অ্যাকশনে শুভেন্দু
বাংলাদেশে গণপিটুনির শিকার হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার তিনি জানান, নিহত দীপু দাসের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে এবং নিয়মিত মাসিক সাহায্য দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us