Bangladesh Crisis: বাংলাদেশে তোলপাড়! দাউদাউ করে জ্বলছে সাহা বাড়ি, ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্য'র

Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Bangladesh Crisis: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Hindu house fire, Pirojpur Hindu houses burnt, Saha family house fire Bangladesh, Hindu minority attack Bangladesh, Pirojpur fire incident, Bangladesh communal violence, Amit Malviya statement Bangladesh, Hindu homes targeted Bangladesh, Bangladesh minority violence news, Dipu Chandra Das aftermath

অভিযোগ, ভোরবেলা আগুনে সাহা পরিবারের অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

Bangladesh Crisis:  বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, ভোরবেলা আগুনে  সাহা পরিবারের অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা নাগাদ পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে রয়েছেন পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে তাদের বাড়ির আসবাবপত্র, নথিপত্রসহ সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় পলাশ কান্তি সাহার পরিবারের অধিকাংশ সদস্য আত্মীয়দের বাড়িতে ছিলেন এবং তিনি নিজে পিরোজপুর শহরে রাত কাটিয়েছিলেন। ভোরে পরিবারের এক বয়স্ক সদস্য সন্ধ্যা সাহা প্রাতঃকর্ম সেরে ফিরে এসে বাড়িতে আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা যুগল বিশ্বাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ স্পষ্ট হবে।

উল্লেখ্য, একই এলাকায় এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুই বছর আগে পাশের একটি এলাকায় আগুন লেগে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। বারবার এই ধরনের ঘটনার জেরে সংখ্যালঘু পরিবারগুলির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

publive-image
অমিত মালব্য'র অভিযোগ 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য  X-এ দাবি করেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর লক্ষ্যভিত্তিক হামলা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তাঁর অভিযোগ, ইসলামি মৌলবাদীরা পরিকল্পিতভাবে পিরোজপুর জেলার ডুমুরিয়া গ্রামে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও দাবি করেন, প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা পলাশ কান্তি সাহাকে বাড়ির ভিতরে তালাবন্দি করে রেখে আগুন লাগায়।

অমিত মালব্য তাঁর পোস্টে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গও টেনে আনেন। তিনি লেখেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান লক্ষ্যভিত্তিক হিংসা সেই ঘটনাগুলির কথা মনে করিয়ে দেয়, যেখানে বেছে বেছে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছিল। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, শুধুমাত্র ধর্মের কারণে যদি কোনও সম্প্রদায়কে নিশানা করা হয়, তবে আন্তর্জাতিক মহলের নীরব থাকা উচিত নয়।

আরও পড়ুন-দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য, কী বলেছেন জানেন?

আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক 

আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ 

আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন 

আরও পড়ুন-শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা! 

Amit Malabya Bangladesh Crisis