বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য! বড়সড় প্রশ্নের মুখে ইউনূস সরকার

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। দীপু দাস ও অমৃত মণ্ডলের পর এবার ইসলামপন্থী উন্মত্ত জনতার হামলায় আরও এক হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। দীপু দাস ও অমৃত মণ্ডলের পর এবার ইসলামপন্থী উন্মত্ত জনতার হামলায় আরও এক হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Hindu killing, Islamist mob attack, minority violence in Bangladesh, Hindu persecution Bangladesh, Bajendra Biswas killed, Dipu Das lynching, Amrit Mondal death, Bangladesh communal violence, minority safety Bangladesh, Islamist violence, human rights Bangladesh, Sheikh Hasina statement, Muhammad Yunus interim government, Bangladesh news

বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনে চরম চাঞ্চল্য (ছবি সূত্র-বাংলাদেশি সংবাদ মাধ্যম)

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসার ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। দীপু দাস ও অমৃত মণ্ডলের পর এবার ইসলামপন্থী উন্মত্ত জনতার হামলায় আরও এক হিন্দু যুবক বজেন্দ্র বিশ্বাস নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। এই ঘটনায় ঢাকাসহ গোটা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Advertisment

হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশে এক প্রভাবশালী যুব নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকেই হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসার ঘটনা বেড়েছে। সেই আবহেই বজেন্দ্র বিশ্বাসকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে বড়দিনের আগের দিন হিন্দু যুবক অমৃত মণ্ডলের মৃত্যুর ঘটনা সামনে আসে। যদিও সে ক্ষেত্রে প্রশাসনের দাবি ছিল, ঘটনাটি সাম্প্রদায়িক নয়, বরং তোলাবাজি ও সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত।

এরও এক সপ্তাহ আগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে তাঁর দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দীপু দাস হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

offbeat destinations: ভাইরাল হওয়ার আগেই জেনে রাখুন কার্শিয়ঙের এই লুকোনো স্বর্গ! প্রকৃতিপ্রেমীদের নতুন ঠিকানা

দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কারখানার শ্রমিক, পড়ুয়া ও মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ঘটনায় ভারতও উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নিহত দীপু দাসের নাবালক সন্তান, স্ত্রী ও বাবা-মায়ের দেখভালের দায়িত্ব তারা নেবে।

এদিকে, ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু বিশেষ করে অমুসলিমদের বিরুদ্ধে “অকথ্য অত্যাচার” চালানো হচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার মতো “ভয়াবহ দৃষ্টান্ত” স্থাপন করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন-Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস

Bangladesh Crisis