হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

দীপু চন্দ্র দাসকে গণপিটুনি ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করল বাংলাদেশের ইউনূস সরকার। চিফ অ্যাডভাইজারের অফিসের তরফে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড একটি গুরুতর অপরাধ এবং সমাজে এই ধরণের অপরাধীদের কোনও স্থান নেই।

দীপু চন্দ্র দাসকে গণপিটুনি ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করল বাংলাদেশের ইউনূস সরকার। চিফ অ্যাডভাইজারের অফিসের তরফে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড একটি গুরুতর অপরাধ এবং সমাজে এই ধরণের অপরাধীদের কোনও স্থান নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh, Hindu man lynching, Dipu Chandra Das, interim government, financial aid, justice, mob violence, religious intolerance, Mymensingh, arrests, law enforcement, government support

হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে গণপিটুনি ও হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করল বাংলাদেশের ইউনূস সরকার।  চিফ অ্যাডভাইজারের অফিসের তরফে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড একটি গুরুতর অপরাধ এবং সমাজে এই ধরণের অপরাধীদের কোনও স্থান নেই। হত্যাকাণ্ডের ঘটনা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, কোন অবস্থাতেই হিংসাত্মক কার্যকলাপ দেশে চলতে দেওয়া যাবে না।  বৈধ পাশাপাশি পরিবারকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ন্যায়বিচারের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। মঙ্গলবার, শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারকে সমবেদনা জানান, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং সরকারের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Advertisment

সরকারি বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে নৃশংস ও অযৌক্তিক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, কল্পনা, গুজব বা ধর্মীয় মতভেদের কারণে কেউ হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে পারবে না এবং আইন কোনভাবেই নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এমন কার্যকলাপ বাংলাদেশের আইন ও সামাজিক সাম্যের মূলনীতির বিরুদ্ধে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। চিফ অ্যাডভাইজারের অফিস নিশ্চিত করেছে যে, পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং আগামী দিনে সরকারের তরফে  পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হবে। 

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত এখনও চলছে। উল্লেখ্য দীপু চন্দ্র দাসকে ১৯ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে বেধড়ক মারধর করা হয়। পরে তার দেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ইউনূসের আমলে ধর্মীয় হিংসা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। সরকার বলেছে, অবিশ্বাস্য অভিযোগ বা ধর্মীয় বিদ্বেষের ভিত্তিতে হিংসা কোনোভাবেই সহ্য করা হবে না। আইন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার, এবং নিহতের পরিবারের ন্যায়বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। 

আরও পড়ুন- 'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

আরও পড়ুন-গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন রাজ্যপাল, বড়সড় বিপদের হাত থেকে কোনও মতে রক্ষা পেলেন সিভি আনন্দ বোস

আরও পড়ুন-দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!

আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

আরও পড়ুন-Kolkata protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় ক্ষোভের বিস্ফোরণ! হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান 

আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী 

Bangladesh Crisis