Sheikh Hasina Verdict : শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

Sheikh Hasina's Crimes Against Humanity Verdict : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আজ, সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করতে চলেছে। দোষী সাব্যস্ত হলে হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে।

Sheikh Hasina's Crimes Against Humanity Verdict : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আজ, সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করতে চলেছে। দোষী সাব্যস্ত হলে হাসিনার মৃত্যুদণ্ড হতে পারে।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh verdict, Sheikh Hasina trial, Dhaka tense situation, live updates Bangladesh, Bangladesh tribunal verdict, Hasina extradition request, Awami League reaction, Bangladesh political crisis, Dhaka low traffic, Bangladesh breaking news, শেখ হাসিনার মৃত্যুদণ্ড

Sheikh Hasina trial: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। Photograph: (dd)

Sheikh Hasina Verdict: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জুলাই মাসে ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Advertisment

 এক মাসব্যাপী সাক্ষ্য–প্রমাণ, জবানবন্দি এবং যুক্তিতর্ক পর্বের পর সোমবার এই রায় ঘোষণা করা হয়। একই মামলায় বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরও এক ব্যক্তি—চৌধুরী আব্দুল আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-দলীয় অভিমান না রাজনৈতিক কৌশল? ডাকাবুকো BJP নেত্রীর দলত্যাগ ঘিরে তুঙ্গে জল্পনা!

Advertisment

 আদালতের দাবি, আন্দোলন দমনে ‘অযৌক্তিক বলপ্রয়োগ’ এবং ‘পরিকল্পিত আক্রমণের মাধ্যমে বহু নিরীহ শিক্ষার্থীর প্রাণহানি’ ঘটেছিল। অভিযোগ, ঘটনাক্রমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে—এই যুক্তিতেই সর্বোচ্চ সাজা নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

ভয়ঙ্কর দুর্ঘটনা, সৌদিতে হজে গিয়ে কমপক্ষে ৪২ ভারতীয়র মৃত্যু, শোকপ্রকাশ ওয়েইসির

  • Nov 17, 2025 14:41 IST

    Bangladesh Sheikh Hasina verdict LIVE: 'মানবতাবিরোধী অপরাধের' দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড

    মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত।

    যদিও এখন কী ঘটছে সে সম্পর্কে খুব বেশি বিস্তারিত কিছু জানা যায়নি, তার ছেলে এবং উপদেষ্টা বলেছেন যে পরিবার এবং দল "মৃত্যুদণ্ড" শুনতে প্রস্তুত।

    রায় ঘোষণার আগে সজীব ওয়াজেদ তার বক্তব্যে বলেছিলেন যে তার মায়ের কিছুই হবে না কারণ "তিনি ভারতে আছেন এবং সেখানে নিরাপদে আছেন"।



  • Nov 17, 2025 13:29 IST

    Bangladesh Sheikh Hasina verdict LIVE: আদালত শীঘ্রই রায় ঘোষণা করবে



  • Nov 17, 2025 13:23 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates:হাসিনা হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন: বিচারক

    "আজকের তদন্ত প্রতিবেদনের একটি অংশ থেকে শেখ হাসিনা হেলিকপ্টার এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন," বলেছেন আইসিটির একজন বিচারক। তিনি দক্ষিণ ঢাকা পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে হাসিনার কথিত কথোপকথনটি পড়ছেন।



  • Nov 17, 2025 13:22 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বলপ্রয়োগ করেছিলেন: বিচারক

    বিচারক বলেন যে শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সময় ক্ষমতা আঁকড়ে থাকার জন্য বলপ্রয়োগ করেছিলেন।



  • Nov 17, 2025 13:15 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে

     

    বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে। বিশেষ আদালত তার রায় দিচ্ছে, এই রায়  টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। হিংসার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাজধানী ঢাকায় বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।



  • Nov 17, 2025 13:14 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত: হাসিনা

    শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন তিনি এই বিবৃতি দিয়েছেন।



  • Nov 17, 2025 13:11 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: হাসিনার বাড়িতে বুলডোজার?

    বাংলাদেশের আদালত যখন রায় দিচ্ছে, তখন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বুলডোজার দাঁড় করানো আছে। শেখ হাসিনার ধানমন্ডির বাড়ির বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারী দাঁড়িয়ে আছে। এমনকি তারা তাদের সাথে বুলডোজারও নিয়ে এসেছে। রাজধানী ঢাকায় পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ এবং ১৫,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।



  • Nov 17, 2025 13:07 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে যুক্ত : আদালত


    বাংলাদেশের একটি আদালত রায় দিয়েছে যে বিক্ষোভের সময় শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে যুক্ত। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে। আদালত আরও দাবি করেছে যে শেখ হাসিনা হিংসাকে উস্কে দিয়েছিলেন যার ফলে পড়ুয়াদের মৃত্যু হয়েছিল। আদালত জানিয়েছে শেখ হাসিনা অত্যন্ত আপত্তিকর বক্তব্যও দিয়েছেন। আদালত জানিয়েছে যে শেখ হাসিনা একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছিলেন। বাংলাদেশের একজন ট্রাইব্যুনাল বিচারক বলেছেন যে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত এবং ২,৪০০ জন আহত হয়েছেন।



  • Nov 17, 2025 13:04 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ৫টি অভিযোগ 

    শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ৫টি অভিযোগ 

    1. অভিযোগ নং ১: অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে যে হাসিনা পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের সাধারণ  নাগরিকদের উপর আক্রমণ করতে উস্কে দিয়েছিলেন, হিংসাকে উৎসাহিত করেছিলেন এবং হাসিনা তা বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন।
    2. অভিযোগ নং ২ – ছাত্র বিক্ষোভকারীদের দমন করার জন্য হাসিনা প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
    3. অভিযোগ নং ৩ ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ডের হাসিনার প্রত্যক্ষ যোগ। অভিযোগে বলা হয়েছে যে হাসিনা এবং সহযোগীরা তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন।
    4. অভিযোগ নং ৪: ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুলে ৬ জন নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করা হয়। এতে আরও অভিযোগ করা হয়েছে যে এই হত্যাকাণ্ডগুলি সরাসরি হাসিনার নির্দেশে ঘটে।
    5. অভিযোগ নং ৫—অভিযোগে পাঁচজন বিক্ষোভকারীকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ওই পাঁচজনের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে এবং একজন বিক্ষোভকারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।



  • Nov 17, 2025 12:48 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি বিক্ষোভকারীদের

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হিংসা উস্কে দেওয়া, খুনের পরিকল্পনা এবং মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মত গুরুতর অভিযোগ রয়েছে। হাসিনার বিরুদ্ধে দাঙ্গা রুখতে গুলি চালানোর নির্দেশ এবং হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। বিক্ষোভকারীরা এবং তার পরিবারের সদস্যরা শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন। 



  • Nov 17, 2025 12:37 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শেখ হাসিনা ভারতে নিরাপদে রয়েছেন

    হাসিনা পুত্র সজীব বলেন, ইউনূস সরকার আমার মায়ের (শেখ হাসিনা) কিছুই করতে পারবে না। আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। অতএব, ইউনূস কেবল ঢাকায় আদেশ জারি করতে পারে, আর কিছু করতে পারবে না। তারা কেবল তার অনুপস্থিতিতে তাকে দোষারোপ করতে পারে।



  • Nov 17, 2025 12:33 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: শুরু রায় দান, থমথমে বাংলাদেশ, জারি হাই-অ্যালার্ট

    বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায় দান শুরু করেছে। আদালত জানিয়েছে যে পুরো রায়টি ৪৫৩ পৃষ্ঠার এবং ছয়টি অংশে বিভক্ত। রায়ের প্রতিবাদে হাসিনার দল  দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে। বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ জারি করা হয়েছে।

    https://www.facebook.com/watch/chiefprosecutorict/?ref=embed_video

     



  • Nov 17, 2025 12:31 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে: হাসিনা

    শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা এবং তার দল আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে ইউনূসকে সরাসরি নিশানা করেন। হাসিনা বলেছেন যে ইউনূস ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। তবে, তিনি সফল হবেন না কারণ আওয়ামী লীগ জনগণের দল।



  • Nov 17, 2025 12:28 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: রায় ঘোষণার আগে ঢাকার নিরাপত্তার চিত্র...

     



  • Nov 17, 2025 12:25 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে

    বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বরিশালে সাংবাদিকদের বলেন যে সরকার বিলম্ব না করে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তিনি বলেন, দোষীদের কোনভাবেই  রেহাই করা হবে না। 



  • Nov 17, 2025 12:23 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: আদালত হাসিনার টেলিফোনিক কথোপকথনকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছে।

    • আদালত রায়ে প্রমাণ হিসেবে শেখ হাসিনার টেলিফোনিক কথোপকথন অন্তর্ভুক্ত করেছে।
    • আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে।
    • ভুক্তভোগীদের উপর সংঘটিত নৃশংসতার সমস্ত তথ্যও রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।



  • Nov 17, 2025 12:21 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: হাসিনার বিরুদ্ধে মামলার সরাসরি শুনানি চলছে

    আদালত ৪৫৩ পৃষ্ঠার একটি রায় লিখেছে, যা ছয়টি ভাগে বিভক্ত। আদালত সরকারি আইনজীবী তাজুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে এবং তার কাজের প্রশংসা করেছে। আদালত আসামিপক্ষের আইনজীবীদেরও ধন্যবাদ ও প্রশংসা করেছে।



  • Nov 17, 2025 12:15 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: ইউনূসের অগ্নিপরীক্ষা, হিংসা রোধে জারি হাই-অ্যালার্ট

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৭)-র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বিশেষ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এই রায় সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে হত্যা, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে উত্তেজনা ও হিংসার ঘটনা বেড়ে চলেছে, ফলে ঢাকা সহ দেশ জুড়ে জারি রয়েছে হাই-অ্যালার্ট। গত চার দিনে বিভিন্ন জেলায় যানবাহনে আগুন, বিস্ফোরণ, পাথর নিক্ষেপ এবং পথ অবরোধের মতো একাধিক  ঘটনা ঘটেছে। কোথাও কোথাও গাছ কেটে  অবরোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার সেনা, পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে।



  • Nov 17, 2025 12:11 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates:আওয়ামী লীগের বিবৃতি

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার ঠিক আগে আওয়ামী লীগ এক বিবৃতিতে জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত মামলা তাদের কাছে “বিচারের নামে প্রহসন” এবং ন্যায়বিচারের নামে “রাজনৈতিক প্রতিহিংসার” বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের দাবি,  বিচার ব্যবস্থা সত্য উদ্ঘাটনের পরিবর্তে রাজনৈতিক চাপের কাছে মাথানত করেছে।  হাসিনা সমর্থক থেকে শুরু করে বহু এটি শুধু একটি আইনি লড়াই নয়; বরং বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন এবং সাংবিধানিক অধিকারের বড় পরীক্ষা। 



  • Nov 17, 2025 12:08 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে রায় ন্যায্য হওয়া উচিত – বিএনপি


    বাংলাদেশে বহু আলোচিত মামলার রায় ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ট্রাইব্যুনালের কাছে “আন্তর্জাতিকভাবে ন্যায্য মানদণ্ড” অনুসরণ করে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে এবং পুরো দেশ আন্তর্জাতিক মানদণ্ডসম্মত রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনকালে বিএনপি ব্যাপক রাজনৈতিক নিপীড়ন এবং দমন-পীড়নের শিকার হয়েছে, তাই এই রায় দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।



  • Nov 17, 2025 11:55 IST

    Sheikh Hasina's Crimes Against Humanity Verdict LIVE Updates: “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”: বিস্ফোরক হাসিনা

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন। বহু আলোচিত মামলার রায় ঘোষণার ঠিক আগে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার কিছু যায় আসে না। আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন।”হাসিনা আরও দাবি করেন, তাঁর শাসনকালে  যে ঘটনা ও অভিযোগ তুলে ধরা হচ্ছে, বাস্তবে সেগুলি ভিত্তিহীন।  রায়কে তিনি “তুচ্ছ” বলে ব্যাখ্যা করেন এবং বলেন যে, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। 



Bangladesh Sheikh Hasina